ডেভিড বেনেট, ছবি - আইএএনএস
২ মাস আগেই পৃথিবীতে প্রথম মানবদেহে শুয়োরের হৃদযন্ত্র বসানোর অপারেশন সাফল্য পায়। রোগীও সুস্থ ছিলেন। ক্রমশ আরও ভাল হয়ে উঠছিলেন। শুয়োরের হৃদযন্ত্র বসানোর পর তা ভালই কাজ করছিল। ফলে চিকিৎসকেরা ওই ৫৭ বছরের প্রৌঢ়কে পর্যবেক্ষণে রাখার পর নিশ্চিন্ত হয়ে ছেড়েছিলেন।
কিন্তু এখন ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলেই জানা গেছে। শুয়োরের হৃদযন্ত্রে মাত্র ২ মাসই জীবন কাটালেন তিনি। পোর্সিন ভাইরাস নামে একটি ভাইরাস তাঁর মৃত্যুর কারণ হয়েছে।
মনে করা হচ্ছে যে শুয়োরের হৃদযন্ত্র বসানোর পরই এই ভাইরাস শরীরে থাবা বসায়। যা তারপর ছড়িয়ে পড়ে কেড়ে নেয় মার্কিন নাগরিক ডেভিড বেনেটের প্রাণ।
এমনটাই মনে করছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞেরা। যখন ডেভিড বেনেটের দেহে শুয়োরের হৃদযন্ত্র বসানো হয় তখনই লুকিয়ে তাঁর দেহে প্রবেশ করেছিল পোর্সিন ভাইরাস। যা শুয়োরের দেহে থাকে।
ভাইরোলজিস্টরা বলছেন, এই পোর্সিন ভাইরাস সহজে ধরা পড়েনা। ফলে শুয়োরের হৃদযন্ত্র বসানোর আগে পরীক্ষায় ওই ভাইরাস ধরা নাও পড়ে থাকতে পারে। তবে শুয়োরটিকে ভাল করে পরীক্ষা করলে অবশ্যই এই ভাইরাস ধরা পড়ত।
তাই এই ভাইরাসের খবর জানতে পরীক্ষা আরও ভাল করে করতে হবে। এক্ষেত্রে যে শুয়োরটির থেকে হৃদযন্ত্র নেওয়া হয়েছিল, সে তার আগেই পোর্সিন ভাইরাসে সংক্রমিত ছিল।
ডেভিডের দেহে শুয়োরের হৃদযন্ত্র বসানোর পর তিনি ভালই ছিলেন। সকলের সঙ্গে কথা বলছিলেন। দেহে বল ফিরে পেতে তাঁর থেরাপিও চলছিল। সব ঠিক ছিল। কিন্তু পোর্সিন ভাইরাস লুকিয়ে ছড়িয়ে পড়ে দেহে। যা ২ মাস পর তাঁর মৃত্যুর কারণ হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…