World

ব্রায়ের ২ ধারে ২টি কচ্ছপ লুকিয়ে মহিলা ঢুকেছিলেন বিমানবন্দরে, বাকিটা ইতিহাস

যে কোনও নারীর ব্রায়ের ওপর থাকে পোশাক। কোনও মহিলাকে দেখে সন্দেহের অবকাশ নেই। কিন্তু ব্রায়ের ২ ধারে ২টি কচ্ছপ নিয়ে এক মহিলা হাজির হন বিমানবন্দরে।

আর পাঁচজন মহিলার মতই তিনিও হাজির হয়েছিলেন বিমানবন্দরে। কিন্তু বোঝার উপায় ছিলনা তাঁর পোশাকের মধ্যে অন্তর্বাসের নিচে কি লুকোনো রয়েছে। ব্রা তো সব নারীই পরে থাকেন। তার ওপর থাকে পোশাক। এটা খুব স্বাভাবিক দর্শন। কারও কিছু সন্দেহ করার অবকাশ নেই।

সেই আপাত স্বাভাবিক দর্শনটাই কাজে লাগানোর চেষ্টা করেন এক মহিলা। তিনি তাঁর ব্রায়ের ২ ধারে ২টি কচ্ছপ লুকিয়ে নিয়েছিলেন। কচ্ছপগুলিকে টেপ ও প্লাস্টিক দিয়ে এমনভাবে জড়িয়ে নেন যাতে তারা নড়তে না পারে।

তারপর নারীর স্তনের মতই সে ২টিকে ব্রায়ের ২ ধারে রেখে স্বাভাবিক একটা দর্শন তৈরি করেন। যা দেখে তাঁকে সন্দেহ হওয়ার কথাই নয়। কিন্তু সুরক্ষাকর্মীদের নজর এড়ানো মুশকিল। তার ওপর রয়েছে নানা যন্ত্র।

তাঁর ব্রায়ের নিচে যে অন্যকিছু রয়েছে তা ধরে ফেলেন সুরক্ষাকর্মীরা। তারপর ওই মহিলাকে তল্লাশি করে ২টি কচ্ছপকে উদ্ধার করেন তাঁরা।

ওইভাবে আষ্টেপৃষ্ঠে বাঁধার ফলে একটি কচ্ছপের দেহে আর প্রাণ ছিলনা। অন্যটি বেঁচে থাকায় সেটিকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে।

এভাবেও যে কচ্ছপ পাচার সম্ভব সেটা দেখার পর কার্যত হতবাক হয়ে গেছেন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন-এর আধিকারিকরা। কোনও মহিলা যে মহিলাদের স্বাভাবিক দর্শনকে কাজে লাগিয়ে তাঁর অন্তর্বাসকে এভাবে ব্যবহার করতে পারেন তা তাঁদের অবাক করেছে। ফ্লোরিডার বাসিন্দা ওই মহিলাকে আটক করা হয়।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026