World

ছাদ ফুটো করে ঘরে ঢুকে এল বিশাল বরফের চাঁই, এল কোথা থেকে তা এখনও রহস্যই

ছাদ ফুটো করে দেয় একটি বিশাল বরফের চাঁই। তারপর সেটি ছাদ ফুটো করে ঢুকে আসে ঘরের মধ্যে। কোথা থেকে এল সেটি, সে রহস্যের এখনও কিনারা হয়নি।

না বৃষ্টি হচ্ছিল। না কোনও প্রাকৃতিক দুর্যোগ। সাদামাটা একটা দিনে আচমকাই ঘটে ঘটনাটা। এক গৃহস্থের বাড়ির ছাদ ফুটো করে ঘরে এসে আছড়ে পড়ে একটি বিশাল বরফে চাঁই।

৬ ফুট বাই ৩ ফুট বরফের চাঁই ছাদ তো ফুটো করেই দেয়, সেই সঙ্গে ঘরে ঢুকে কিছুটা টুকরোও হয়ে যায়। কিন্তু এই বিশাল বরফের চাঁই এল কোথা থেকে? শুরু হয় তদন্ত।

প্রথমেই যে সম্ভাবনা সামনে আসে তা হল কোনও বিমানের কারণে এমন একটা বরফের চাঁই এভাবে আকাশ থেকে নেমে আসতে পারে। কারণ বিমান থেকে জল চুইয়ে পড়লে সেই জল ওই উচ্চতায় বাইরের প্রবল ঠান্ডায় বরফে রূপান্তরিত হতে পারে।

আর বরফের অত বড় চাঁই তার ভারে নিচের দিকে নেমে এসে বাড়ির ছাদ ফুটো করে ঢুকে থাকতে পারে। কিন্তু সে সম্ভাবনাও নাকচ হয়ে যায়।

কারণ সেই সময় ওই আকাশে যে বিমানগুলি যাতায়াত করেছে তার প্রতিটির সঙ্গে যোগাযোগ করে প্রশাসন জানতে পারে কোনও বিমানেই জল চোঁয়ানোর মত ঘটনা ঘটেনি। তাহলে ওই বিশাল বরফের চাঁই এল কোথা থেকে? আকাশে তো মেঘও ছিলনা। সে রহস্যের কিনারা অবশ্য এখনও হয়নি।

গত ৩ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে ফ্লোরিডার পাম কোস্ট এলাকায়। তারপর থেকে এই বরফ কোথা থেকে এল তার তদন্ত চলছে। কিন্তু এখনও এ রহস্যের কোনও কিনারা হয়নি। কেউই এর উৎসের কোনও সদুত্তর দিতে পারছেন না।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026