World

মাটির তলার পাইপে কে বসে আছে, দেখেই পিছু ধাওয়া করল রোবট

যা ঘটল তাতে রক্তমাংসের মানুষর কোনও ভূমিকা নেই। পুরো ঘটনাক্রম একটি পাইপের মধ্যে ঘটল। ঘটাল একটি মানব পরিচালিত রোবট।

কাজটা ছিল শহরের রাস্তায় তৈরি হওয়া খানাখন্দ খুঁজে বার করা। যা খুঁজতে দিয়ে দায়িত্বে থাকা আধিকারিকরা স্থির করেন তাঁরা মাটির তলা দিয়ে যাওয়া পাইপগুলির হালও খতিয়ে দেখবেন।

কিন্তু শহর জুড়ে জালের মত ছড়িয়ে থাকা পাইপের মধ্যে ঢুকে তা পরীক্ষা করে দেখার জন্য মানুষকে কাজে লাগাননি তাঁরা। বরং সেখানে মানুষর কাজটাই করতে পাঠান রোবট।

যে রোবটের ক্যামেরা মারফত তাঁরা পাইপটি দেখতে থাকেন। আর তা করতে গিয়ে রোবটটি এক জায়গায় কিছুটা সময় থমকে দাঁড়াতে বাধ্য হয়।

মানুষই তাকে নিয়ন্ত্রণ করছিল। ফলে বলা ভাল রোবটটিকে দাঁড় করানো হয়। আর এই থমকে যাওয়ার সঙ্গত কারণও রয়েছে। ওই জলের পাইপের মধ্যে নজরে পড়ে একটি কুমির। সে যে ওই পাইপে বসে আছে তা কে জানত! মানুষ ঢুকলে হয়তো রেহাই পেতেন না। কিন্তু রোবটের ক্ষেত্রে হল উল্টোটা।

মানব পরিচালিত সেই রোবট এবার কুমিরের ওপর চড়া আলো ফেলে তার দিকে তেড়ে যেতে থাকে। কুমিরও ভয়ে কাঁটা অচেনা জিনিসটি তার দিকে ধেয়ে আসছে দেখে।

প্রথমে সে পিছু হাঁটতে শুরু করে ভয়ে। তারপর ঘুরে আরও গতি বাড়িয়ে ছুটতে শুরু করে। রোবটও পিছু ধাওয়া করে। কুমিরও ছুটছে। পিছনে ধাওয়া করে রোবটও ছুটছে।

শহরের রাস্তার তলার পাইপে দিনের ব্যস্ত সময়ে যে এই চোর পুলিশ খেলা চলছে তা কিন্তু আমেরিকার ফ্লোরিডার একটি শহরের রাস্তায় হেঁটে চলে বেড়ানো মানুষ জানতেও পারলেননা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026