ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। ফ্লোরিডার তালাহাসি এলাকায় স্থানীয় সময় বিকেল পৌনে ৬টায় স্থানীয় একটি যোগা স্টুডিওতে এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটে। এক বন্দুকবাজ আচমকাই স্টুডিওর মধ্যে ঢুকে সকলকে তাক করে গুলি ছুঁড়তে শুরু করে। অনেকেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। পুলিশ জানাচ্ছে, ওই বন্দুকবাজ গুলিবর্ষণের পর নিজেকে গুলিতে শেষ করে দেয়। মৃত্যু হয় তার।
এদিকে যোগা স্টুডিওতে গুলি বর্ষণে ২ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে জানা গেছে ওই বন্দুকবাজ মার্কিন সেনার প্রাক্তনকর্মী। তবে কেন ওই বন্দুকবাজ যোগা স্টুডিওতে ঢুকে গুলি চালাল তা পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…