Kolkata

‘দুয়ারে অক্সিজেন’ পরিষেবা শুরু করলেন ফিরহাদ হাকিম

দেশজুড়ে অক্সিজেন সংকট চরমে উঠেছে। এই অবস্থায় দুয়ারে অক্সিজেন নামে পরিষেবা নিয়ে হাজির হল ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী ক্লাব।

এ শহরের কতিপয় চোখ ধাঁধানো দুর্গাপুজোর তালিকায় রয়েছে চেতলা অগ্রণী ক্লাবের নাম। তবে তারা শুধু যে দুর্গাপুজোর জৌলুসের আলোয় তাদের কাজকর্মকে সীমাবদ্ধ করে রাখেনি তা এদিন কার্যত বুঝিয়ে দিলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ‘দুয়ারে অক্সিজেন’ নাম দিয়ে একটি পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল এদিন।

কারও বাড়িতে করোনা রোগী থাকলে যদি তিনি অক্সিজেনের প্রয়োজন বোধ করেন তাহলে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে পৌঁছে দেবেন ক্লাবের সদস্যরা।

এজন্য ২টি ফোন নম্বর রয়েছে। তাতে ফোন করলে নির্দিষ্ট বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন কনসেনট্রেটর।

পৌঁছনোর খরচ থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করবে ক্লাব। যে ব্যক্তির অক্সিজেন প্রয়োজন তাঁকে বা তাঁর পরিবারকে একটি টাকাও খরচ করতে হবেনা।

ওই বাড়িতে ১০ দিন থাকবে মেশিনটি। তবে তারপর তা ফেরত দিতে হবে এমন শর্তেই দেওয়া হবে মেশিন। এমনকি প্রয়োজন পরলে আবেদন করলে মেশিন আরও বেশিদিন রাখার ব্যবস্থাও করবে ক্লাব।

ফিরহাদ হাকিম এদিন এই পরিষেবার উদ্বোধন করে জানান এমন উদ্যোগ যদি প্রতিটি ক্লাবের তরফ থেকে নেওয়া হয় তাহলে কোনও পরিবারেই আর অক্সিজেনের প্রয়োজন পরলে তা পেতে অসুবিধা হবে না।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026