World

দ্বীপরাষ্ট্র কেঁপে উঠল প্রবল কম্পনে, মাত্রা ৬.২

ভারতে তখন রাত আড়াইটে। প্রশান্ত মহাসাগরের ওপর ফিজি দ্বীপে তখন স্থানীয় সময় সকাল ৮টা। সবে সেখানে জনজীবন ছন্দে আসতে শুরু করেছে। সঙ্গে রয়েছে রবিবারের একটা আলস্য। তারমধ্যেই আচমকা থরথর করে কেঁপে উঠল গোটা দ্বীপ।

আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন বাইরে। কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ৬.২। তীব্র ভূমিকম্প বলেই মেনে নেওয়া হয় এমন মাত্রার কম্পনকে। এই কম্পনের পরই ফের একটি কম্পন অনুভূত হয়। তার মাত্রা একটু কমে হয় ৫.২।

দেখা গেছে ফিজি এবং টোঙ্গার মাঝেই সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে। জলের ৫০০ কিলোমিটার নিচে ছিল কম্পনের কেন্দ্রস্থল।

দ্বীপে কম্পন। চারপাশে প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশি। তবু সুনামি সতর্কতা জারি হয়নি। কোনও হতাহতেরও খবর নেই। তবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026