Entertainment

তথ্যচিত্র দেখে লিখতে হবে কেমন লাগল, তাহলেই মিলবে ১ লক্ষ ৮৩ হাজার টাকা

কাজের মধ্যে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে নজর রাখা। টানা দেখতে হবে ৪৮ ঘণ্টা। তাহলেই মিলবে কড়কড়ে ১ লক্ষ ৮৩ হাজার ৫৩৩ টাকা। এমনই অফার এল সামনে।

কোনও কাজের জন্য মানুষ তার পারিশ্রমিক পায়ে থাকেন। তারপর বাড়িতে ফিরে ক্লান্ত শরীরে গা এলিয়ে টিভির পর্দায় নজর দেন। এক্ষেত্রে কিন্তু উপার্জনের জন্য কাজটাই হল স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা। তবে তা দেখতে হবে টানা ৪৮ ঘণ্টা। তাহলেই মিলবে কড়কড়ে ১ লক্ষ ৮৩ হাজার ৫৩৩ টাকা পারিশ্রমিক।

এমন এক স্বপ্নের কাজের কথা হয়তো কেউ শোনেননি। কিন্তু এমনই এক অফার এনেছে একটি স্ট্রিমিং সার্ভিস। সেখানে টানা দেখানো হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে তথ্যচিত্র। নানা অপরাধ জগতের কাহিনিই সেখানে ফুটে উঠছে। নানা অপরাধের কাহিনি বর্ণনা হচ্ছে সেখানে।

কাজটা হল এই তথ্যচিত্রগুলি মন দিয়ে দেখে তারপর তা কেমন লাগল সে বিষয়ে সোশ্যাল সাইটে প্রবন্ধ লেখা। আর তা করতে পারলেই মিলবে ২ হাজার ৪০০ ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১ লক্ষ ৮৩ হাজার টাকা।

এর আগেও এই অফার তারা দিয়েছিল। ২০২০ সাল এবং ২০২১ সালেও একই অফার এনেছিল স্ট্রিমিং সার্ভিসটি। এবার সেই অফারের হ্যাটট্রিক করল তারা। ২০২২ সালেও আনল একই অফার।

বেছে নেওয়া মানুষজন এই অফার পাবেন। ডলার উপার্জন ছাড়াও মিলবে ১ বছরের বিনামূল্যে সাবস্ক্রিপশন। এই অফার পেতে আগামী ১৮ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হবে। মাগেলানটিভি নামে মার্কিন মুলুকের সংস্থা এই অফার এনেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026