Entertainment

টিভিতে আবহাওয়ার খবরে অ্যাংকরের পিছনে এ কি দেখলেন দর্শকেরা

টিভিতে খবরে দেখানো হচ্ছিল আবহাওয়ার খবর। সে সময় দর্শকরা অ্যাংকরের পিছনের স্ক্রিনে যা দেখলেন তা দেখে হতবাক তাঁরা। বিষয়টি গড়াল পুলিশ পর্যন্ত।

খবরের চ্যানেলে তখন চলছিল আবহাওয়ার খবর। তখন সন্ধে ৬টা। বহু দর্শক টিভির সামনে বসে। আবহাওয়ার খবরে ২ জন ছিলেন বলার জন্য। একজন অ্যাংকর, অন্যজন আবহবিদ।

আবহবিদ পুরো পরিস্থিতি বুঝিয়ে বলছিলেন। এঁদের পিছনেই ছিল একটি স্ক্রিন। যেখানে আবহাওয়া সংক্রান্ত গ্রাফিক্স ও ফুটেজ দেখানো হচ্ছিল। যেমনটা খবরের চ্যানেলে দেখা যায়।

আবহবিদ বলে যাচ্ছিলেন তাঁর কথা। আর দর্শকরা হতবাক হয়ে দেখছিলেন পিছনের স্ক্রিনে তখন চলতে শুরু করেছে নীল ছবির দৃশ্য।

এ কি কাণ্ড! এমনটা হয় নাকি? খবরের চ্যানেলে এসব কি দেখানো হচ্ছে। আবহাওয়ার খবরে পিছনের স্ক্রিনে দেখানো হচ্ছে শারীরিক মিলনের দৃশ্য!

বিষয়টি দেখতে পেয়েই তা বন্ধ করে চ্যানেল। কিন্তু ততক্ষণে ১৩ সেকেন্ড ওই ভিডিও চলে গিয়েছে। এমনকি তাঁদের পিছনে যে স্ক্রিনে এসব দেখানো হচ্ছে তা টেরও পাননি অ্যাংকর ও আবহবিদ। তাঁরা তাঁদের কথা বলেই যাচ্ছিলেন।

ঘটনার পরই টিভি চ্যানেলে একের পর এক ফোন ঢুকতে থাকে। দর্শকদের অনেকে এমন ভিডিও চালানোর জন্য চ্যানেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে রাত ১১টার খবরে এই ঘটনার জন্য ক্ষমা চায় চ্যানেল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের একটি টিভি চ্যানেল ক্রিম-এ। এমন ঘটনা কীভাবে ঘটল তা চ্যানেল কর্তৃপক্ষও খতিয়ে দেখছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026