অস্ট্রেলিয়ার জ্যাক হিলস, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
পৃথিবীর জন্মের কথা জানার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। একটা প্রচলিত ধারনা তো তাঁরা আগেই দিয়েছেন। কিন্তু পৃথিবীর জন্মরহস্যের সঠিক কিনারা করতে মরিয়া তাঁরা। সেই সময়ের কোনও নমুনা হাতে পেলে যে সে কাজটা সহজ হয় তা বিজ্ঞানীরা জানেন। আর সেটাই তাঁরা এবার হাতে পেয়েছেন।
পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছরের কিছু বেশি। আর বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার জ্যাক হিলস এলাকায় ৪৪০ কোটি বছর আগের খনিজের খোঁজ পেয়েছেন।
মানে তা পৃথিবীর জন্মের সময়ের বলা যেতেই পারে। পৃথিবী যখন জন্ম নেয় তখনকার কোনও পাথর বা অন্য কিছুর আর কোনও অস্তিত্ব নেই। তবে জিরকন নামে এই খনিজ অতি সূক্ষ্ম আকারে রয়ে গেছে এখনও।
এটা বিজ্ঞানীদের জন্য বড় প্রাপ্তি। পৃথিবীর জন্মের প্রায় সমসাময়িক একটি খনিজ হাতে পাওয়া তাঁদের পৃথিবীর জন্মবৃত্তান্ত খুঁজে বার করেত প্রভূত সাহায্য করবে বলে নিশ্চিত বিশেষজ্ঞেরা। ফলে এই স্ফটিকের মত জিরকন কণা পাওয়াটা তাঁদের অনেকটা এগিয়ে দিতে পেরেছে পৃথিবীকে নতুন করে জানার পথে।
প্রসঙ্গত এই জিরকন একবিংশ শতাব্দীর শুরুতেই অস্ট্রেলিয়ার জ্যাক হিলস এলাকায় পাওয়া যায়। তারপর তার আরও খোঁজ চলে। যাতে তা একটা পরিমাণে পাওয়া যেতে পারে। যা গবেষণার কাজে ব্যবহার হবে। এই জিরকন কণাই হল পৃথিবীতে পাওয়া সবচেয়ে পুরনো খনিজ। যা এখনও পৃথিবীতে পাওয়া যাচ্ছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…