ফাইল : ডোনাল্ড ট্রাম্প, ছবি - আইএএনএস
মাস পার করেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি ঠান্ডা হওয়ার নাম নিচ্ছে না। যাকে সামনে রেখে অনেক দেশই এখন জ্বালানি আতঙ্কে ভুগছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফল্যের মুকুটে একটি নতুন পালক যুক্ত হল।
ট্রাম্পের জন্য বড় প্রাপ্তির কথা সামনে এল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আইনপ্রণেতারা একটি বিলে ইতিমধ্যেই তাঁদের সহমত জানিয়ে দিয়েছেন। এমনই জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যম।
সেই সঙ্গে ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প তাঁর এক্স হ্যান্ডলে তাঁর পিতার এই প্রাপ্তির কথা ঘোষণা করেছেন। ফ্লোরিডার আইনপ্রণেতাদের এজন্য ধন্যবাদও ব্যক্ত করেছেন ট্রাম্প পুত্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এর নাম বদলে যাচ্ছে। এই বিমানবন্দরের নাম ডোনাল্ড জে ট্রাম্পের নামে করা হচ্ছে। যা জানা যাচ্ছে, নাম পরিবর্তন আগামী জুলাই থেকে কার্যকর হবে।
১ জুলাই থেকেই এই নতুন নাম কার্যকর হতে চলেছে বলে জানা গেছে। এ নিয়ে প্রয়োজনীয় সরকারি স্বীকৃতির কাজ প্রায় সমাপ্ত। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বিমানবন্দর এবার পেতে চলেছে আমেরিকা।
এটা অবশ্যই মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় খবর। নিজের দেশের প্রেসিডেন্ট থাকাকালীনই এমন এক সাফল্য তাঁর জন্য একটা বড় প্রাপ্তি।
এদিকে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরার তেমন কোনও ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছেনা। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরা জরুরি বলে মনে করছে বিশ্বের প্রতিটি দেশই।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…