শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু

এবার শহরে ডেঙ্গির শিকার হলেন ১ যুবক। বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর কারণ ডেঙ্গি। মৃত যুবক গৌরব সাহা দমদমের বাসিন্দা। এই নিয়ে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। এদিকে এদিন স্বাস্থ্য ভবনে ডেঙ্গি প্রতিরোধে ১ জরুরি বৈঠক হয়। বৈঠকে ছিলেন কলকাতা পুরসভার প্রতিনিধিরাও। শহরে যেসব বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলি রয়েছে, তাদের কাছে স্বাস্থ্য দফতরের তরফে এদিন ১টি নির্দেশিকাও পাঠানো হয়েছে। এখন জ্বর দেখলে চিকিৎসকরা অধিকাংশ ক্ষেত্রেই ঝুঁকি না নিয়ে ডেঙ্গির পরীক্ষা করিয়ে নিচ্ছেন। সেক্ষেত্রে এসব সেন্টারে রক্ত পরীক্ষার হিড়িক বেড়েই চলেছে। ঠিক কোন পথে ডেঙ্গি নির্ণয় করতে হবে সে বিষয়ে তাদের কাছে সুস্পষ্ট নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। কিভাবে পরীক্ষার পর রিপোর্ট প্রস্তুত করতে হবে তারও ১টি নির্দেশিকা এইসব বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলিতে পাঠিয়েছে দফতর।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026