National

বুধবার কোথায় আছড়ে পড়বে যশ, জানাল আবহাওয়া দফতর

ওড়িশার পারাদ্বীপ থেকে এ রাজ্যের সাগরদ্বীপ। এর মধ্যেই কোথাও স্থলভাগে আছড়ে পড়ার কথা থাকলেও এবার কোথা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে যশ জানাল হাওয়া অফিস।

ওড়িশার পারাদ্বীপ থেকে এ রাজ্যের সাগরদ্বীপ। এর মধ্যে দিয়েই স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় যশ। একথা জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার যশ যেহেতু এগোতে শুরু করেছে তাই তার গতিপথও অনেকটা পরিস্কার হয়ে গেল আবহবিদদের কাছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার বালাসোরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় যশ। ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের দিঘার মাঝে পড়ছে বালাসোর।

এই অঞ্চল দিয়ে প্রবেশ করেই স্থলভাগে আছড়ে পড়বে এই ঝড়। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতি থাকতে পারে ১৫৫ কিলোমিটার থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আগে আবহাওয়া দফতর জানিয়েছিল বুধবার সন্ধেয় আছড়ে পড়তে পারে ঝড়টি। কিন্তু এখন বঙ্গোপসাগরের ওপর ঝড়টি অতিদ্রুত গতিতে এগোচ্ছে। ফলে তা সন্ধে নয়, বুধবার দুপুরের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়বে বলে মনে করছে হাওয়া অফিস।

ইতিমধ্যেই ঝড় মোকাবিলায় ওড়িশা ও পশ্চিমবঙ্গ তৈরি রয়েছে। সেইসঙ্গে হাওয়া অফিস বিহারের জন্যও নীল সতর্কতা জারি করেছে।

সমুদ্রের ওপর কার্যত ফুঁসছে ঝড়টি। ইতিমধ্যেই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকা তো বটেই, এমনকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026