ফাইল : কলকাতায় ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব, নিজস্ব চিত্র
আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে শনিবার থেকেই নিজের শক্তিবৃদ্ধি শুরু করবে ঘূর্ণিঝড় যশ। যা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উঠতে ৩ দিনের মত সময় নেবে।
তারপর তা ক্রমশ সাগরের পথে এগোবে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। যা গতিপ্রকৃতি তাতে আবহাওয়া দফতরের ধারণা যশ স্থলভাগে আছড়ে পড়তে পারে আগামী ২৬ মে সকালে।
তবে ২৬ মে আছড়ে পড়লেও তার জেরে বৃষ্টি আগেই শুরু হয়ে যাবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, যশ-এর প্রভাবে ২৫ মে থেকেই রাজ্যের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রথমে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। তারপর ক্রমশ বৃষ্টির তেজ বাড়বে।
যত সময় যাবে ততই উপকূল ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষণ শুরু হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ফলে যা পরিস্থিতি তাতে আগামী সপ্তাহের প্রথম থেকেই রাজ্যের দক্ষিণ ভাগে বৃষ্টি শুরু হয়ে যাবে।
এই পরিস্থিতিতে দ্রুত সতর্কতা নিতে শুরু করেছে সব দফতর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আম্ফানের ধাক্কাই এখনও পুরোপুরি সামলে ওঠা সম্ভব হয়নি। তার আগেই এ বছর সেই প্রায় একই সময় চোখ রাঙাচ্ছে যশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…