State

শঙ্করপুরে গার্ডওয়াল টপকে জলোচ্ছ্বাস, দিঘাতেও একই ছবি

দিঘা ছাড়াও এক অন্যতম পর্যটনস্থল হয়ে উঠেছে শঙ্করপুর। দিঘায় যেমন সমুদ্রের জল গার্ডওয়াল টপকে রাস্তায় এসে পড়েছে, তেমনই শঙ্করপুরে জল ঢুকছে দুপুর থেকে।

পূর্ব মেদিনীপুরের উপকূল জুড়ে রয়েছে এ রাজ্যের বেশ কয়েকটি সমুদ্রতটের পর্যটনস্থল। যার অন্যতম দিঘা। সেই দিঘায় মঙ্গলবার সমুদ্রকে ক্রমশ উত্তাল হতে দেখা গেছে।

যশ-এর জেরে দিনভর বৃষ্টি হয়েছে। বয়েছে ঝোড়ো হাওয়া। সেইসঙ্গে সমুদ্রের উত্তাল জলরাশি বিভিন্ন সময় গার্ডওয়াল টপকে ঢুকে এসেছে রাস্তায়।

আর এক পর্যটনস্থল শঙ্করপুরে এদিন সমুদ্রের উত্তাল জলরাশি ঢুকে আসে তীর ছাড়িয়ে ভিতরে। ফলে সমুদ্র তীরবর্তী বেশ কিছু এলাকায় জল ঢুকে পড়ে। মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।

আর এক পর্যটনস্থল বকখালিতেও প্রবল ঝড় ও বৃষ্টি হয়েছে। যা ক্রমশ আরও বাড়বে।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্রের তীর ধরে এমন অনেক অনামী জায়গাও রয়েছে যেখানকার স্থানীয় মানুষ তাঁদের গ্রামকে সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে বাঁচাতে নিজেরাই গত ২ দিন ধরে বাঁধ মেরামতির চেষ্টা চালাচ্ছেন।

বেশ কিছু নদী বাঁধেও ফাটল দেখা যাওয়ায় প্রশাসনের অপেক্ষা না করে গ্রামবাসীরাই বাঁধ মেরামতি শুরু করে দেন। সকলেই চাইছেন যশ আছড়ে পড়ার আগে যতটা পারা যায় রক্ষা পাওয়ার মত পরিস্থিতি তৈরি করতে।

অনেক জায়গা থেকে মানুষ ঝুঁকি না নিয়ে সরকারের তৈরি ত্রাণ শিবিরে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার সকালে বিদ্যাধরী নদীর জলও ফুলে ফেঁপে ওঠে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026