ঘূর্ণিঝড় যশের আগে সুনসান সমুদ্রসৈকত, ছবি - আইএএনএস
পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে নয়, যশ স্থলভাগে আছড়ে পড়বে ওড়িশা উপকূল দিয়ে। গত সোমবারই তা পরিস্কার করে দিয়েছিল আবহাওয়া দফতর। এদিন তারা এও জানায় সামান্য সরেছে স্থলভাগে প্রবেশের স্থান।
বালাসোর ও ধামরার ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই অতিশক্তিশালী ঘূর্ণিঝড়। অভিমুখ উত্তর পশ্চিম দিকে থাকলেও যশ-এর প্রবল প্রভাব পড়তে চলেছে এ রাজ্যের ২ জেলায়।
ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুর ও উপকূলীয় দক্ষিণ ২৪ পরগনা জেলায় যশ তাণ্ডব চালাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই ২ জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার।
এমনকি কোনও সময় তা ১৪৫ কিলোমিটার গতিতেও বইতে পারে। ফলে তাণ্ডব অনুমেয়। সেজন্য সেনা, এনডিআরএফ, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল, প্রশাসন সবদিক থেকে তৈরি।
ইতিমধ্যেই ৯ লক্ষের ওপর মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। করোনার কারণে ত্রাণ শিবিরগুলিতে যত মানুষকে রাখা সম্ভব তার চেয়ে কম মানুষকে রাখতে বাধ্য হচ্ছে প্রশাসন।
বুধবার পূর্ণিমাও। ভরা কোটাল বিপর্যয় আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। একেই যশ-এর জেরে সমুদ্র উত্তাল, তার ওপর ভরা কোটালে জল আরও ২ থেকে ৪ মিটার পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এই জোড়া প্রভাব উপকূলীয় এলাকার জন্য গভীর চিন্তার ও উদ্বেগের। ইতিমধ্যেই রাজ্যের উপকূলীয় এলাকায় উত্তাল সমুদ্রের জল কিছু কিছু জায়গায় ঢুকে এসেছে।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…