National

প্রবল শক্তিশালী মোকা আছড়ে পড়লে এ দেশে কি ক্ষতি হবে, জানাল হাওয়া অফিস

ঘূর্ণিঝড় মোকা বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে এখন প্রবল শক্তিশালী। এগিয়ে এসে আছড়ে পড়বে স্থলভাগে। যার জন্য এ দেশের যেসব জায়গা ক্ষতির মুখে পড়বে।

বঙ্গোপসাগরে যে যতটা সময় কাটাবে ততই তার শক্তি বাড়বে। ঘূর্ণিঝড়ের এটাই ধর্ম। ঘূর্ণিঝড় মোকা সেই কাজটা বেশ গুছিয়েই করছে। ফলে তার শক্তি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

আবহবিদেরা জানাচ্ছেন, রবিবার দুপুর নাগাদ আছড়ে পড়তে পারে মোকা। তবে ভারতে নয় বাংলাদেশ এবং মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে সে। ঝড়ের গতি হবে প্রায় ১৫০ কিলোমিটার। সঙ্গে প্রবল বৃষ্টি।

বাংলাদেশ, মায়ানমার উপকূলে আছড়ে পড়লেও তার প্রভাব থেকে রেহাই পাবেনা ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলি। ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড ও অসমের দক্ষিণাংশে মোকার প্রভাব পড়তে চলেছে।

যার জেরে সেখানে প্রবল বৃষ্টি হবে। সঙ্গে হাওয়ার দাপট থাকবে। তবে পশ্চিমবঙ্গে মোকার প্রভাব সেভাবে পড়বে না বলেই মনে করছে হাওয়া অফিস।

মোকা এখনও উত্তর মুখে এগোতে এগোতে মধ্য বঙ্গোপসাগরের কাছ থেকে উত্তরপূর্ব দিকে মুখ ঘোরাবে। তাই পশ্চিমবঙ্গের এ যাত্রায় রেহাই মিলেছে। তবে রেহাই মিললেও প্রশাসনের তরফে কোনও আলস্য দেখানো হচ্ছেনা।

উপকূলীয় এলাকায় সতর্কতা নেওয়া হয়েছে। এনডিআরএফ সদস্যরা তৎপর রয়েছেন। প্রশাসনের তরফেও আবহাওয়া দফতরের পূর্বাভাসে নজর রাখা হচ্ছে। যদিওবা মোকার কোনও প্রভাব উপকূলে এসে পড়ে তাহলে যাতে তা দ্রুত মোকাবিলা করা যায় সেজন্যই এই সতর্কতা।

এদিকে মোকার প্রভাবে প্রবল গরম থাকলেও শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসা শুরু হয়েছে। কলকাতায় মেঘে ঢাকা পড়েছে আকাশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026