National

মুখ ঘোরাচ্ছে জাওয়াদ, পুরী হয়ে এ রাজ্যের দিকে আসার সম্ভাবনা প্রবল

আগামী রবিবার পুরীর কাছে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় জাওয়াদের। তারপর তা উপকূল ঘেঁষে চলে আসবে এ রাজ্যে বলে মনে করছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় জাওয়াদ এখন অবস্থান করছে পুরী থেকে ৪৩০ কিলোমিটার দূরে। বিশাখাপত্তনম থেকে তার দূরত্ব ২৫০ কিলোমিটার। বঙ্গোপসাগরের ওপর থাকা এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ৯ কিলোমিটার গতিতে এগোচ্ছে উপকূলের দিকে। তবে তা দ্রুত মুখ ঘোরাচ্ছে।

ফলে যে ঘূর্ণিঝড় প্রথমে মনে করা হচ্ছিল আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উত্তর অংশ এবং ওড়িশার দক্ষিণ ভাগে সেই ঘূর্ণিঝড় এখন দিক বদলে আছড়ে পড়তে পারে পুরী জেলার ওপর।

আগামী রবিবার ভোরেই পুরীর ওপর আছড়ে পড়তে পারে জাওয়াদ। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সঙ্গে থাকবে প্রবল বৃষ্টি।

ভুবনেশ্বর সহ ওড়িশা উপকূলের বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ যে নিশ্চিন্ত থাকতে পারছে তা নয়।

এক তো রবিবার আছড়ে পড়ার আগে জাওয়াদ কতটা মুখ ঘোরাবে তা পরিস্কার নয়। যদি আরও ঘোরে তাহলে পশ্চিমবঙ্গের ওপরও আছড়ে পড়তে পারে। তবে এখনই সেই আশঙ্কা প্রকাশ করতে রাজি নন আবহবিদেরা।

তাঁরা মনে করছেন পুরীতে আছড়ে পড়ার পর জাওয়াদ বরং মুখ ঘুরিয়ে উপকূল বরাবর হাজির হবে পশ্চিমবঙ্গ উপকূলে। তবে তা কিছুটা শক্তি হারাবে তখন।

যদিও তার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলি তো বটেই, সেইসঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভাসার সম্ভাবনা প্রবল।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এখন রয়েছে জাওয়াদ। যা ক্রমশ উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ উপকূল খুব নিশ্চিন্তে থাকতে পারল না। আবহবিদেরা জাওয়াদের গতিপথের দিকে কড়া নজর রেখেছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026