রেড রোডে দ্বিতীয় ইনিংসের শপথে চাঁদের হাট

দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে শপথ নেন নতুন মন্ত্রিসভার ২৯ জন পূর্ণমন্ত্রী, ৮ জন প্রতিমন্ত্রী ও ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

মুখ্যমন্ত্রীর ইচ্ছা মেনে শুক্রবার রেড রোডে এই শপথগ্রহণ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। কেন্দ্রের প্রতিনিধি হিসাবে ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় মন্ত্রী অশোক গজপতি রাজু ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, ডিএমকে সাংসদ কানিমোঝি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও সাক্ষী রইলেন এই শপথগ্রহণ অনুষ্ঠানের।

নীল-সাদায় একাকার রেড রোডের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের একঝাঁক তারকা, পরিচালক, প্রযোজক। এছাড়া ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত ক্রীড়াবিদ থেকে শুরু করে সুভাষ চন্দ্র, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, সঞ্জীব গোয়েঙ্কার মত শিল্পপতিরা। আর ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।

যাঁরা ভিতরে প্রবেশ করতে পারেননি তাঁরা বাইরে থেকেই অনুষ্ঠান চাক্ষুষ করার চেষ্টা করেন। এদিকে শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক নিরাপত্তা বন্দোবস্ত। আকাশপথে ছিল ড্রোনের নজরদারিও।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026