Kolkata

২৭০০ মহিলা কনস্টেবল ও ১ হাজার ১১টি রাজ্য সরকারি পদে চাকরির রাস্তা খুলল সরকার

রাজ্য সরকারের বিভিন্ন দফতরের জন্য ১ হাজার ১১টি নতুন পদে নিয়োগ করা হবে। এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এমনই জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ফলে রাজ্য সরকারি নতুন বেশ কিছু চাকরির দরজা খুলল চাকরিপ্রার্থীদের জন্য। পাশাপাশি ২ হাজার ৭০০ জন মহিলা কনস্টেবল নেওয়া হবে বলেও এদিন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। রাজ্যের বিভিন্ন কোণায় ৪৩টি ডব্লিউবিইসিএস দফতরও তৈরি করা হবে বলে জানান তিনি। এগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হিসাবে সামনে রেখে অমিতবাবু জানান, মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর বিশ্বজয়ে গোটা মন্ত্রিসভা গর্বিত। মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হওয়া কন্যাশ্রী প্রকল্প ও বিশ্বের দরবারে তার সাফল্যকে মন্ত্রিসভার তরফে কুর্নিশ জানান তিনি। বুধবারই ছিল রাজ্যের মুখ্যসচিব হিসাবে বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের শেষ দিন। তাঁর সঙ্গে কাজের সুখস্মৃতি স্মরণের পাশাপাশি বৃহস্পতিবার থেকে রাজ্যের নতুন মুখ্যসচিবকে স্বাগত জানান অর্থমন্ত্রী অমিত মিত্র।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026