Kolkata

দেশে এই প্রথম, ৬ মিনিটে শপথ নিল পুরো মমতা মন্ত্রিসভা

দেশে এই প্রথম এমন শপথগ্রহণ দেখা গেল। যেখানে মাত্র ৬ মিনিটের মধ্যেই ৪৩ জন মন্ত্রী শপথগ্রহণ করলেন। এদিন সেটাই হল রাজভবনে।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে গত বুধবারই শপথগ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল তাঁর মন্ত্রিসভার শপথগ্রহণ। সেখানে ৪৩ জন মন্ত্রী শপথগ্রহণ করলেন।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শপথগ্রহণ অনুষ্ঠান ছিল নেহাতই অনাড়ম্বর। এদিন ৪৩ জন মন্ত্রীর মধ্যে ৩ জন ভার্চুয়ালি শপথগ্রহণ করেন।

শারীরিক কারণে ভোটে না লড়লেও অমিত মিত্রকেই রাজ্যের অর্থমন্ত্রী পদে রেখে দিলেন মুখ্যমন্ত্রী। তবে এদিন শপথগ্রহণেও অমিত মিত্র ছিলেন শারীরিক কারণে অনুপস্থিত।

অমিত মিত্র ভার্চুয়ালি শপথ নেন। এছাড়া ব্রাত্য বসু ও রথীন ঘোষ ভার্চুয়ালি শপথগ্রহণ করেন। তাঁরা ২ জনই করোনা সংক্রমণের শিকার হওয়ায় বাড়িতে নিভৃতবাস থেকেই শপথ নেন।

এদিন মমতা মন্ত্রিসভার ২৪ জন পূর্ণমন্ত্রী একসঙ্গে শপথ নেন। তারপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা একসঙ্গে শপথ নেন। তারপরে শপথগ্রহণ করেন প্রতিমন্ত্রীরা।

সব মিলিয়ে শপথগ্রহণে সাকুল্যে সময় লাগে মাত্র ৬ মিনিট। ভারতে এই প্রথম কোনও সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ মাত্র ৬ মিনিটে শেষ হল।

ভার্চুয়ালি শপথগ্রহণও এক নজির সৃষ্টি করল। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026