World

দোতলা থেকে নামছেন না বাড়ির বাসিন্দারা, অ্যাপ দিয়ে খুললেন সদর দরজা

তাঁরা নিজেদেরকে বাড়ির দোতলাতেই আটকে রেখেছেন। নিজেরাই নিজেদের বন্দি করেছেন। তাই তাঁদের বাঁচাতে যিনি এলেন তাঁকে দরজা খুলে দেওয়া হল অ্যাপ দিয়ে।

নিজেরাই নিজেদের বাড়ির দোতলায় বন্দি। না কেউ তাঁদের ধরে পাকড়ে বন্দি করেনি। তাঁরা নিজেরাই নিজেদের বন্দি করেছেন। আর এমন বন্দি করেছেন যাতে তাঁদের দোতলা ছাড়তে না হয়।

এমন অবস্থা যে বাড়িতে কেউ এলে এক তলায় নেমে দরজা খোলার কেউ নেই। এমন হতে পারে তা তাঁদের জানা ছিল কিনা জানা নেই, তবে তাঁরা একটি অ্যাপ ব্যবহার করেন প্রয়োজনে যাতে বাড়ির যে কোনও জায়গায় বসেই বাড়ির সদর দরজা খুলে দেওয়া যায়।

তাই যিনি তঁদের রক্ষা করতে এলেন তিনি বাড়িতে ঢুকতে পারলেন। অ্যাপটি না থাকলে বাড়ির কেউ কিন্তু একতলায় নেমে দরজা খুলতেন না। তাই তাঁদের রক্ষা করতে অন্য কোনওভাবে বাড়িতে প্রবেশ করতে হত রক্ষাকারীকে।

ওই বাড়ির একতলায় আপন মনেই ঘুরছিল একটি সাপ। একটি ব়্যাটল স্নেক। অতি বিষধর সাপ হিসাবেই তার পরিচিতি। একটা ছোবল খেলে আর রক্ষে নেই। জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে।

কীভাবে সে ওই গৃহস্থের বাড়িতে প্রবেশ করেছিল তা অজানা। তবে তাকে দেখতে পেয়েই বাড়ির সকলে সটান দোতলায় উঠে যান। তারপর সাপটি যাতে দোতলায় তাঁদের কাছে পৌঁছতে না পারে সেজন্য নিজেদের বন্দি করে ফেলেন।

তারপর খবর দেন প্রাণিরক্ষা সংস্থায়। যারা একজন সর্প বিশেষজ্ঞকে পাঠায় ওই বাড়িতে। তাঁকে অ্যাপের সাহায্যে বাড়ির সদর দরজা খুলে দেন বাড়ির বন্দি বাসিন্দারা।

তিনি ঢুকে সিঁড়িতে সাপটির দেখা পান। তারপর তাকে একটি বাক্সে বন্দি করে ফেলেন। সাপ বন্দি হয়েছে খবর পেতেই বাড়ির বাসিন্দারা বন্দি অবস্থা থেকে মুক্তি পান। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026