World

বিশ্বের সবচেয়ে বুড়ো গাছের বয়স প্রায় ৫ হাজার বছর

বিশ্বের সবচেয়ে পুরনো গাছের বয়স শুনে যে কেউ চমকে যেতে পারেন। প্রায় ৫ হাজার বছর বয়স সে গাছের। তবে ঠিক কোথায় তা সকলকে জানতে দেওয়া হয়না।

অনেক গাছেরই বয়স শতবর্ষ পার করে। কয়েকশো বছর বয়সের গাছও আছে। কিন্তু একটা গাছের বয়স প্রায় ৫ হাজার বছর শুনে যে কেউ থমকে যাবেন। ৪ হাজার ৮৫৫ বছর ধরে এ গাছ বেঁচে আছে। তার সামনেই বদলে গেছে গোটা দুনিয়া। বদলে গেছে আবহাওয়ার চরিত্র।

রোদ, জল, বৃষ্টির চরম প্রভাবও পড়েছে তার ওপর। সেসব সহ্য করেও সে আজও অটল। গ্রেট বেসিন ব্রিস্টলকোন পাইন নামে এ গাছের ডাকনাম মেথুসেলা। এ গাছ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উঁচুতে হয়।

হোয়াইট মাউন্টেনে এই গাছ পাওয়া গেলেও, ঠিক কোনখানে এটি পাওয়া যায় তা কাউকে জানানো হয়না। এই অতিবৃদ্ধকে রক্ষা করতেই এই পরিকল্পনা। তবে এ গাছ আর শুধু একটি গাছ নেই। তা এখন এক রূপকথার শামিল।

১৯৫৭ সালে এই গাছের প্রথম খোঁজ মেলে। তারপরই তার বয়স খতিয়ে দেখতে গিয়ে বিজ্ঞানীরাও হতবাক হয়ে যান। মেসোপটেমিয়ায় তখন সেমিটিক ভাষা বলা শুরু হয়েছে। যাকে অন্যতম প্রাচীন ভাষা বলা হয়ে থাকে।

সেই সময় জন্ম নিয়ে আজ এই রোবটিক্সের যুগেও সে বহাল তবিয়তে বেঁচে আছে। এ এক আশ্চর্য বলেই মেনে নেন সকলে। সকলেই চান এ গাছ আরও বহু বছর বেঁচে থাকুক। এক জীবন্ত ইতিহাস হয়ে বেঁচে থাকুক এই অতিবৃদ্ধ গাছ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026