World

জলপ্রপাত থেকে নেমে আসছে রামধনু রঙের জল

জলপ্রপাত তো অনেকেই দেখেছেন। কিন্তু তা যে রামধনু রঙয়ের হয় তা কারও জানা ছিলনা। জলপ্রপাতের রংহীন জলকেই নেমে আসতে দেখেন সকলে।

জলপ্রপাত থেকে জল নেমে আসে নিচে। আছড়ে পড়ে কোনও পাথরের ওপর বা জলেই। সেই জলপ্রপাত দেখতে অনেকেই হাজির হন। পাহাড়ের ওপর থেকে নেমে আসা জল নিচে আছড়ে পড়ার সেই দৃশ্য তাঁদের মুগ্ধ করে। তবে বিশ্বজুড়ে যত জলপ্রপাত রয়েছে তার জল তো জলরঙেরই হয়। অর্থাৎ যার কোনও রং হয়না।

জলপ্রপাতের জলের রং তো আর রঙিন হয়না! কিন্তু একটি জলপ্রপাত থেকে রঙিন জলই নেমে আসছে নিচে। রং জল খেলা করছে উপর থেকে নিচে পড়ার সময়। ভিডিওটি পুরনো হলেও সম্প্রতি তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তারপরই তা শেয়ার ও লাইক হতে থাকে।

ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক-এর একটি জলপ্রপাতের। যা দেখে কার্যত চোখ থমকে গেছে সকলের। অপলক ভাবে তাঁরা চেয়ে থেকেছেন ছবির দিকে। বারবার ছবিটি দেখেছেন।

সেখানে দেখা গেছে জলপ্রপাতের যে জল পাহাড় থেকে নিচে নেমে আসছে তাতে রামধনু রং খেলা করছে। কত যে রং রয়েছে জলে তা বলে বোঝানোর নয়।

আসলে কিন্তু জলের রং রঙিন হয়ে যায়নি। আসলে প্রায় দেড় হাজার ফুট ওপর থেকে পড়ার সময় অসংখ্য জলকণা সৃষ্টি হচ্ছিল ওই জলপ্রপাতের জলের ধারে।

সেই জলকণার ওপর সূর্যের আলো পড়ে সৃষ্টি হচ্ছিল অনেক বাহারি রং। এক সুন্দর রামধনু। যা দেখে সকলের মনে হবে জলপ্রপাতের নেমে আসা জলেই মিশে গেছে এত রং।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026