World

তেলাপিয়া মাছ খেয়ে খোয়া গেল মহিলার হাত পা

তেলাপিয়া মাছ যথেষ্ট সহজলভ্য। সব বাজারেই পাওয়া যায়। সেই মাছ খেয়ে যে কারও হাত পা খোয়া যেতে পারে তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না।

তেলাপিয়া মাছ যেমন সহজলভ্য, তেমনই জনপ্রিয়। অনেকেই তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন। বাংলার মানুষ তো বটেই, ভারতের বিভিন্ন প্রান্তের মানুষই তেলাপিয়া খেতে পছন্দ করেন। সেই তেলাপিয়া মাছ যে কারও জীবনে অন্ধকার নামিয়ে আনতে পারে তা বিশ্বাস করাই কঠিন হচ্ছে অনেকের কাছে।

এক বছর ৪০-এর মহিলা এই তেলাপিয়া মাছই কিনে নিয়ে যান বাড়িতে। তারপর তা নিজেই রান্না করেন। তেলাপিয়া মাছটি খাওয়ার পরদিন থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁর হাতের একটা অংশ, পায়ের একটা অংশ, ঠোঁটের নিচের অংশ কালো হয়ে যেতে থাকে।

মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। এটাও দেখা যায় যে তাঁর কিডনি কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় ওই মহিলাকে কৃত্রিমভাবে শ্বাসযন্ত্র লাগিয়ে রাখা হয়। চিকিৎসকেরা আপ্রাণ লড়াই চালাতে থাকেন যাতে তাঁকে বাঁচানো যায়। এভাবে চলে ১ মাস।

১ মাস পর ওই মহিলা কিছুটা সুস্থ হয়েছে। তাঁর জীবনহানির সম্ভাবনা কমেছে। তবে তাঁর ২টি হাত ও ২টি পা কেটে বাদ দিতে হয়েছে চিকিৎসকদের।

চিকিৎসকেরা জানাচ্ছেন, ওই মহিলা ভিব্রিও ভালনিফিকাস নামে এক ধরনের ব্যাকটেরিয়ার শিকার হয়েছিলেন। যে তেলাপিয়া মাছটি তিনি খান সেই মাছটির দেহে এই ব্যাকটেরিয়া ছিল। যা খাওয়ার পর ওই মহিলার দেহে প্রবেশ করে।

ব্যাকটেরিয়াটি এতটাই প্রাণঘাতী যে প্রতি ৫ জনে ১ বা ২ জনের মৃত্যু হয় এই ব্যাকটেরিয়ার কোপে পড়লে। চিকিৎসকেরা এও জানিয়েছেন যে তেলাপিয়া মাছটি রান্নার সময় তা ভাল করে রান্না হয়নি। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026