কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে কুকুর, প্রতীকী ছবি
চোর রাতের অন্ধকারে চুরি করতে ঢুকলে বাড়ির বাসিন্দারা নয়, কুকুরই প্রথম জানান দেয় অচেনা মানুষ বাড়িতে ঢুকেছে। চিৎকার করে যেমন সে অন্যদের সেকথা জানান দেয়, তেমনই প্রয়োজনে নিজেও ঝাঁপিয়ে পড়ে আগন্তুকের ওপর। তাই কারও বাড়িতে কুকুর থাকলে তাঁর বাড়ি চোরেরা এড়িয়ে চলাই পছন্দ করে।
কুকুর থাকলে ঝুঁকি অনেক বলেই মনে করে চোররা। কিন্তু এক চোর কুকুর থাকা বাড়িতেই চুরি করল। আবার বমাল সমেত বাড়ি থেকে বেরিয়েও গেল। কেউ জানতেও পারল না।
যে ছবি পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে এক তরুণ লক্ষাধিক টাকা দামের সাইকেলটি নিয়ে এগোনোর সময় সেখানে ছুটে আসে একটি গোল্ডেন রিট্রিভার কুকুর।
কুকুরটিকে দেখে সাইকেল স্ট্যান্ডে দাঁড় করিয়ে ওই তরুণ এগিয়ে যায় কুকুরটির দিকে। তারপর তার গলার হাত বুলিয়ে পিঠে চাপর মেরে তাকে আদর করতে থাকে।
কুকুরও আনন্দে শুয়ে পড়ে। এভাবে কিছুটা সময় পার করে এবার ওই তরুণ উঠে পড়ে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। কুকুরটি কিন্তু একবারও চেঁচায়নি।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে। পুলিশ এখনও এই চোরের খোঁজ পায়নি। সে যেভাবে কুকুরকে হাত করে ১ লক্ষ ৭ হাজার টাকার সাইকেল নিয়ে পালাল তা অবাক করছে অনেককে। বাড়িতে কুকুর থাকলেও কি তবে এবার শান্তি নেই? তারপরেও চুরি হতেই পারে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…