World

মাটির তলা থেকে বেরিয়ে এল তামার বাক্স, বাক্স খুলতেই চমৎকারের বন্যা

মাটির তলায় তা বন্দি হয়েছিল ৯০ বছর ধরে। অবশেষে তা বেরিয়ে এল জমির তলা থেকে। যা খোলার পর ভিতরে ভরা ছিল নানা চমৎকার।

মাটির তলায় যে এ বস্তুটি রয়েছে তা কারও জানা ছিলনা। তবে তা তোলার পর সকলেই চমকিত। একটি বাক্স মাটির তলায় রাখা ছিল বেশ সযত্নেই। মাটির তলায় রাখাটা যে ইচ্ছে করেই করা হয়েছিল তাও স্পষ্ট।

একটি চৌকো তামার বাক্স সেখান থেকে তুলে আনা হয়। তারপর শহরের কিছু মানুষকে ডেকে, তাঁদের সাক্ষী রেখে তাঁদের সামনেই খোলা হয় ওই বাক্স।

বাক্স খুলতেই সকলে‌‌ অবাক হয়ে দেখেন যে এক এক করে যা বেরিয়ে আসছে তা তাঁদের কাছে খুব বড় পাওনা। বেরিয়ে আসছে সময়।

ঘটনাটি সান ফ্রানসিসকো শহরের। সেখানে সবচেয়ে উঁচু পাহাড়ের চুড়োয় রয়েছে একটি ১০৩ ফুটের ক্রস। সেই পবিত্র ক্রসের পাদদেশেই এই বাক্স কংক্রিটের তলায় ছিল।

কংক্রিটের তলা থেকে তা বার করে আনা হয়। বাক্সটি ৯০ বছর আগে এভাবে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল। ১৯৩৩ সালে যে তা পোঁতা হয়েছিল তার উল্লেখ মিলেছে।

বাক্সের মধ্যে কি রয়েছে তার একটি তালিকাও ছিল। বাক্স থেকে বেরিয়ে আসতে থাকে ১৯৩৩ সালের শহরের একটি ডিরেক্টরি, পাওয়া যায় সে সময়ের সংবাদপত্র, জেরুজালেম থেকে আনা একটি প্রস্তরখণ্ড, একটি অলিভের শাখা এবং এমন ৩০টি জিনিস। যা সান ফ্রানসিসকো শহরের হিস্টোরিক্যাল সোসাইটি-র তরফে সযত্নে রাখা হয়।

প্রসঙ্গত এমন একটি টাইম ক্যাপসুল পেয়ে উচ্ছ্বসিত শহর প্রশাসন। এদিকে শহরের হিস্টোরিক্যাল সোসাইটি স্থির করেছে বর্তমান সময়ের নিদর্শন সহ একটি বাক্সকে টাইম ক্যাপসুল বানিয়ে যেখান থেকে এই বাক্সটি উদ্ধার হয় সেখানেই তারা পুঁতে দেবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026