World

কড়া ব্যবস্থা নিতে এসে সকলের সঙ্গে চুটিয়ে নেচে ফিরে গেল পুলিশ

২ পুলিশকর্মী ঘটনাস্থলে হাজির হয়েছিলেন কড়া ব্যবস্থা গ্রহণের জন্যই। কিন্তু সেখানে পৌঁছে এমনকি হল যে তাঁরা নাচগানে মশগুল হয়ে গেলেন।

অভিযোগটা এসেছিল এক পরিবারের কাছ থেকে। রাত হয়ে গেছে কিন্তু এসব কি চলছে? দয়া করে ব্যবস্থা নিন। এমন আবেদন শুনে কড়া পদক্ষেপ করতেই ঘটনাস্থলে হাজির হন ২ পুলিশকর্মী।

কিন্তু সেখানে পৌঁছে যা ঘটল তাতে যাঁরা অভিযোগ করেছিলেন তাঁরাও হতবাক। কড়া পদক্ষেপ করা তো দূরের কথা, ২ পুলিশকর্মীই নাচগানে মশগুল হয়ে গেছেন।

বিয়ের অনুষ্ঠান চলছিল। ভারতীয়দের বিয়ে মানেই পরিবারপরিজন মিলে হইচই, খাওয়াদাওয়া, নাচগান আর প্রচুর আনন্দ। বিদেশে বিভূঁইয়ে একা থাকা প্রবাসীরা বিয়ের সময় পরিবারকে পেয়ে আরও আনন্দে মেতে ওঠেন।

এমন এক বিয়ের অনুষ্ঠান চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ট্রেসি শহরের বাসিন্দা এক ভারতীয় পরিবারে। মনপ্রীত তুরের পরিবারের এই বিয়ের অনুষ্ঠানে বাড়ির পিছনের লনে গান চালিয়ে চলছিল নাচ, আনন্দ, হইচই।

ঘড়িতে রাত ১০টা বেজে যাওয়ার পরও এভাবে গান চলায় বিরক্ত এক প্রতিবেশি পুলিশে ফোন করেন। পুলিশের ২ আধিকারিক এসে মনপ্রীতের দরজায় কড়া নাড়েন।

ভিতরে আসার পর তাঁরা দেখেন সেখানে বিয়ের অনুষ্ঠান চলছে। তুর পরিবারের সকলে প্রাথমিকভাবে পুলিশ দেখে ভীত হলেও পরে তাঁরা ২ পুলিশ আধিকারিককে আপ্যায়নে ত্রুটি করেননি। সেইসঙ্গে তাঁরা দ্রুত গানের আওয়াজ কমিয়ে দেন। যাতে কারও সমস্যা না হয়।

এখানেই শেষ নয়, পুলিশকর্মীদের তাঁরা তাঁদের আনন্দে শামিল হতে বলেন। কয়েকজন ২ পুলিশকর্মীকে গানের সঙ্গে নাচের ভঙ্গি কেমন হবে দেখিয়ে দেন।

২ পুলিশকর্মী তুর পরিবারের আতিথেয়তায় মুগ্ধ হয়ে যান। তাঁরাও গানের সঙ্গে নাচের তালে পা মেলান। বেশ কিছুটা সময় তুর পরিবারের সঙ্গে আনন্দ উৎসবে শামিল হয়ে কাটানোর পর ২ পুলিশকর্মী ফিরে যান।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026