World

রোদে পুড়ছে মৃত্যু উপত্যকা, ১০৭ বছরে এমন গরমের নজির নেই

রোদে পুড়ে ঝামা হচ্ছে মৃত্যু উপত্যকা। এমন গরম শতবর্ষে দেখেনি এ অঞ্চল।

লস অ্যাঞ্জেলস : যত দিন যাচ্ছে ততই যেন প্রকৃতি চরম আকার নিচ্ছে। গরম পড়লে চরম গরম। বৃষ্টি হলে অস্বাভাবিক বৃষ্টি। ঝড় হলে প্রলয়ঙ্করী তাণ্ডবলীলা, ঠান্ডা পড়লে হাড় জমানো ঠান্ডা। পৃথিবীর বিভিন্ন অংশে ক্রমশ চরমপন্থি আবহাওয়া থাবা বসাচ্ছে। তেমনই এক পরিস্থিতির শিকার হল মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি। মার্কিন মুলুকের পূর্ব ক্যালিফোর্নিয়ার এই মৃত্যু উপত্যকা বিশ্বের অন্যতম গরম জায়গা হিসাবে পরিচিত। উত্তর মোজাভে মরুভূমির অংশ এই মৃত্যু উপত্যকা। নামেই যার লুকিয়ে একটা গা ছমছমে ব্যাপার।

এই মৃত্যু উপত্যকায় গত রবিবার বিকেল ৩টে ৪১ মিনিটে রেকর্ড হয়েছে চরম তাপমাত্রা। ফার্নেস ক্রিক-এ এই পারদ পাওয়া গিয়েছে। ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এখানে। যে পারদ গত ১০৭ বছরে মৃত্যু উপত্যকার কোথাও পাওয়া যায়নি। এমন চরম গরম যেখানে রেকর্ড হয়েছে তার খুব কাছেই রয়েছে পর্যটকদের জন্য নির্দিষ্ট এলাকা। শতবর্ষের রেকর্ড ভাঙা এমন পারদ উত্থানে গোটা মার্কিন মুলুক জুড়ে হৈচৈ পড়েছে।

১৯১৩ সালে জুলাই মাসে ৫৪.৪ ডিগ্রির ওপর পারদ চড়েছিল এখানে। তারপর ফের এই উচ্চতায় গরম মাথাচাড়া দিল। ১৯১৩ সালের ১০ জুলাই মৃত্যু উপত্যকায় পারদ চড়েছিল ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সেটাই সবোর্চ্চ। তারপর তার কাছে গেল গত রবিবারের পারদ। অবশ্য মৃত্যু উপত্যকায় গরম থাকেই। চরম গরমে পোড়ে এলাকা।

মৃত্যু উপত্যকা মানেই প্রবল গরম। তাই বিজ্ঞানীরা সবসময়ই এই এলাকার পারদের ওপর কড়া নজর রাখেন। গরমই এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। যার জন্যই এই মরু অঞ্চল মৃত্যু উপত্যকা। গরমকালে বিশ্বের অন্যতম গরম এলাকা হল মৃত্যু উপত্যকা। এর আরও এক বৈশিষ্ট্য হল এখানকার শুকনো আবহাওয়া।

বিশ্বের অন্যতম শুকনো এলাকা এটি। তার আবার সবচেয়ে গরম জায়গা হল ফার্নেস ক্রিক। চারিদিকে যেদিকেই চোখ যায় শুধুই শুকনো আবহাওয়া এখানে মানুষকে এক ভয়ংকর অভিজ্ঞতার মুখে দাঁড় করায়। অনেকেই এই পরিস্থিতি অনুভব করতে এখানে হাজির হন পর্যটক হিসাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026