মত্ত রোবট, ছবি – সৌজন্যে – এক্স – @therealbuni
রোবটকে কাজে লাগিয়ে মানুষের কাজ রোবটকে দিয়ে করিয়ে নেয় অফিস, রেস্তোরাঁ। অন্য কাজেও মানুষের বহরের রোবট ব্যবহার করা হয়। এমনই একটি রেস্তোরাঁয় এবার যা হল তা দেখে কেউ হেসে ফেলেন, কেউ আবার চিন্তা ব্যক্ত করেছেন।
একটি ছবি সম্প্রতি মাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে একটি রোবট, যার ধাতব হাত, পা, দেহ রয়েছে, যেমন মানবাকৃতি রোবট হয়, তেমন একটি রোবট হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে।
নাচের চোটে তার ধাতব হাত গিয়ে পড়ছে কাউন্টারে রাখা প্লেটে। সেগুলি ভেঙে তছনছ হচ্ছে। রোবটের তো লাগেও না, রক্তও ঝরে না, তার যন্ত্রণার অনুভূতি নেই, তাই সে কাচের ডিশ টুকরো করে নেচে চলেছে। হাত নেড়ে নাচ আর তার বন্ধ হচ্ছেনা।
এই অবস্থা দেখে ছুটে আসেন এক মহিলা সহ আরও ২ জন। এঁরা সকলেই ওই রেস্তোরাঁর কর্মী বলেই মনে হয়েছে। তাঁরা রোবটটিকে থামানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু তাকে থামানো দুষ্কর হচ্ছিল।
টেনে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও রোবট তার নাচ আর বন্ধ করেনা। এই ছবি নীলকণ্ঠ ডট ইন যাচাই না করলেও এটা নানা জায়গায় ছড়িয়ে পড়েছে।
ক্যালিফোর্নিয়ার একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে বলে জানানো হয়। তবে এই ঘটনায় কেউ হাসি থামাতে যেমন পারেননি, তেমনই অনেকে আশঙ্কাও প্রকাশ করেছেন।
আগামী দিনে অতিরিক্ত রোবট নির্ভরতা এই রোবটদের বেপরোয়া ঘাতক না করে তোলে, এমন আশঙ্কা প্রকাশ করেন অনেকে। প্রসঙ্গত এক বৃদ্ধাকে রাস্তায় ভয় দেখানোয় একটি রোবটকে হালে আটক করেছে পুলিশ।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…