World

বিয়ের অনুষ্ঠানে ঢুকে সকলের সামনে দিয়ে টাকা ভর্তি বাক্স নিয়ে পালাল এক ব্যক্তি

বিয়েতে বরবধূকে নিয়ে পরিবার বন্ধুদের আনন্দের মাঝেই উপহার হিসাবে পাওয়া টাকা ও গিফট কার্ড ভরা বাক্স নিয়ে সকলের সামনে দিয়ে পালাল এক ব্যক্তি।

বিয়ের অনুষ্ঠান তখন পুরোদমে চলছে। বিশাল হলে হচ্ছে বিয়ের রিসেপশন। বর ও বধূর তরফের আত্মীয় বন্ধুরা উপস্থিত। নাচ, গান, হুল্লোড় চলছে। একটা আনন্দঘন পরিবেশ।

ঝলমলে সেই অনুষ্ঠানে একটি বাক্স রাখা ছিল। যে বাক্সে উপহার হিসাবে পাওয়া যাবতীয় আর্থিক উপহার এবং গিফট কার্ড ও চেক রাখা হচ্ছিল। পুরো হল যখন বরবধূকে কেন্দ্র করে আনন্দে আত্মহারা ঠিক সেই সময় এক ব্যক্তি ঢুকে পড়ে সেখানে।

তারপর সকলের চোখে ধুলো দিয়ে এই বাক্সটির কাছে পৌঁছে যায়। আচমকা তুলে নেয় সেই বাক্স। তারপর আর দেরি না করে প্রায় ছুটেই বেরিয়ে যায় ওই হল ছেড়ে।‌

সেখানে অনেকে থাকলেও বিষয়টি কারও নজরে পড়েনি। কেবল পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায়। দেখা যায় মাথায় চুল না থাকা মধ্যবয়সী ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাক্সটি নিয়ে একটি বিলাসবহুল গাড়ির পিছনে উঠে বসে। তারপর সেখান থেকে চলে যায়।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার গ্লেনডেল-এ। এখানেই একটি ব্যাঙ্কোয়েট হলে এই বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই এই চুরির ঘটনা ঘটে। ওই বাক্সে কম করে ৬০ হাজার ডলার ছিল বলে দাবি করেছেন নবদম্পতি। ভারতীয় মুদ্রায় যা ৫২ লক্ষ টাকারও ওপর।

এই বিপুল পরিমাণ টাকা নিয়ে সকলের চোখের সামনে দিয়ে কেউ চম্পট দিল, কিন্তু আনন্দে উদ্বেল হল ভর্তি মানুষের কারও নজরে পড়ল না। পুলিশ তদন্ত শুরু করেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026