World

গৃহপ্রবেশে বাড়িতে আনা হল গরু, এদেশে নয় বিদেশে

গৃহপ্রবেশ সম্বন্ধে সকলেরই ধারনা আছে। সেখানেই হাজির হল এক গরু। অবশ্যই গরুকে পবিত্র রূপেই দেখা হয়। বাড়িতে প্রবেশ করল সেই গরু। হল গৃহপ্রবেশ।

ভারতে গরুকে পবিত্র রূপেই গ্রহণ করা হয়। তবে এখানে যে গৃহপ্রবেশ মানেই গরু নিয়ে আসা হয় তেমনটা নয়। কিন্তু বিদেশে থাকা এক ভারতীয় পরিবার তাদের নতুন বাড়ির গৃহপ্রবেশে একটা গরু হাজির করল। অবশ্যই এটি ছিল গৃহপ্রবেশের রীতির একটি অঙ্গ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই ভিডিওতে দেখা গেছে আমেরিকার সান ফ্রানসিসকো-তে বসবাসকারী এক ভারতীয় পরিবার তাদের নতুন বাড়ির গৃহপ্রবেশে একটি গরু নিয়ে আসে। গরুটিকে সুন্দর করে সাজানো হয়েছিল। তার গায়ে ছিল সিঁদুর রাঙা হাতের ছাপ। ফুলের মালাও পরানো ছিল।

গরুটিকে নিয়ে বাড়িতে প্রবেশের পরই তাকে একটি বড় পাত্রে খাবার খেতে দেওয়া দেওয়া হয়। গরুটি সেই খাবারে মন দেয়। আর সেই সময় বাড়ির মহিলারা গৃহপ্রবেশের রীতি মেনে গরুটিকে পুজো করেন। এটাই ছিল ওই পরিবারের পবিত্র গৃহপ্রবেশ। যা এক পবিত্র গরুর হাত ধরে তারা করে।

রীতি প্রথা পালনের পর গরুটির সঙ্গে গোটা পরিবার ছবিও তোলে। যা দেখে কার্যত আপ্লুত নেটিজেনরা। ভারতীয়দের কাছে পবিত্র এক প্রাণি গরু। তাকে দিয়ে এভাবে গৃহপ্রবেশ যেমন ছিল অভিনব তেমনই সকলের মন জয় করে নিয়েছে ওই পরিবারের এই আপাত অভিনব গৃহপ্রবেশ।

যে গরুটিকে আনা হয়েছিল তার নাম বহুলা। ক্যালিফোর্নিয়ায় এক গোরক্ষা সংগঠনের দায়িত্বে থাকে এই গরুটি। তাকেই নিয়ে যাওয়া হয়েছিল এই গৃহপ্রবেশে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026