ছাদ থেকে পড়ে ডাক্তারি ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। বৃহস্পতিবার রাতে পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্র সোমক চৌধুরী ছাদ থেকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর দেওয়া হয় ছাত্রের পরিবারকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ডিউটি আওয়ার্সের সময় কেন ৬ তলার ছাদে সোমক একা গিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে ডাক্তারি মহলে। মৃতের বাড়ির লোকজন পুলিশের কাছে দাবি করেছেন যে সোমক অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাঁর মধ্যে আত্মহত্যার কোনও প্রবণতা ছিলনা। প্রণয়ঘটিত কোন সমস্যাও নেই।
তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সোমকের পকেট থেকে পাওয়া যায় একটি প্রেমপত্র। সেখানে স্পষ্টতই উল্লেখ আছে তাঁর মদ্যপানের অভ্যাস নিয়ে প্রেমিকার অভিযোগ। সোমকের সহপাঠীরা জানিয়েছেন, প্রায় সময় নেশাগ্রস্ত থাকতেন সোমক। প্রাথমিক তদন্তের পর পুলিশেরও অনুমান, মদ্যপ অবস্থায় সোমক একা ছাদে বসে ছিলেন। সেসময়ে হয়ত বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে যান তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…