২ বিচারপতির উত্তপ্ত বাক্য বিনিময়, সরগরম হাইকোর্ট

বেনজির ঘটনার সাক্ষী রইল কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতির তুমুল ঝগড়াকে ঘিরে এদিন দিনভরই সরগরম রইল হাইকোর্ট চত্বর। বিবেকানন্দ উড়ালপুল কাণ্ডে গত ২০ মে ধৃত ১০ জনের জামিন নামঞ্জুর করে বিচারপতি অসীমকুমার রায় ও বিচারপতি সি এস কারনানের ডিভিশন বেঞ্চ। কিন্তু শুনানির ১৮ দিন পর এদিন জামিনের পক্ষে সওয়াল করেন বিচারপতি কারনান। এতে বেজায় চটে যান বিচারপতি অসীম রায়। ১৮ দিন পর হঠাৎ জামিনের প্রসঙ্গ উঠছে কেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কারনান জানান, পড়াশোনা করে তাঁর মনে হয়েছে জামিন হওয়া উচিত। এরপরই দুজনের মধ্যে তুমুল তর্ক শুরু হয়ে যায়। উত্তেজনা এতটাই চরম পর্যায়ে পৌঁছয় যে দুই বিচারপতিই ঘর থেকে বেরিয়ে যান। বিচারপতি অসীম কুমার রায়ের বক্তব্য, এই দাবি শুধু বিচার ব্যবস্থা নয়, তাঁর জন্যও অপমানজনক। এজন্য তিনি পদত্যাগ করতেও প্রস্তুত। এদিকে বিকেলে সব বর্ষীয়ান আইনজীবীদের নিয়ে বৈঠকে বসে বার অ্যাসোসিয়েশন। সেখানেই সিদ্ধান্ত হয় বিচারপতি কারনানের এজলাস আগামী দিনে বার অ্যাসোসিয়েশন বয়কট করবে। এদিকে এদিনের ঘটনার পর হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বিচারপতি অসীমকুমার রায় ও বিচারপতি সি এস কারনানের ডিভিশন বেঞ্চ ভেঙে দেন।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026