Kolkata

বিজেপির বড় ধাক্কা, ৯ জানুয়ারির আগে রথযাত্রা নয়, জানাল কলকাতা হাইকোর্ট

সূচি অনুযায়ী রাত পোহালেই ছিল কোচবিহার থেকে বিজেপির প্রথম রথযাত্রার উদ্বোধন। কিন্তু তার আগেই রথযাত্রাকে কেন্দ্র করে বড় ধাক্কা খেল বিজেপি। বিজেপির রথযাত্রার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত এদিন জানিয়ে দিল রাজ্য জুড়ে এত বড় মাপের আয়োজন সম্পূর্ণ করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এত কম সময় যথেষ্ট নয়। এত কম সময়ে নিরাপত্তা সুনিশ্চিত করাও সম্ভব নয়। তাই এই রথযাত্রার অনুমতি আদালত দিচ্ছে না। আপাতত স্থগিত থাকছে রথযাত্রা। আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। তার আগে কোনও রথযাত্রায় আদালত অনুমতি দিচ্ছেনা।

প্রসঙ্গত এই রথযাত্রায় অনুমতি দেয়নি পুলিশ। যদিও সেসব উপেক্ষা করেই বিজেপি নেতৃত্ব জানিয়ে দেয় রথযাত্রা হচ্ছেই। এদিন অবশ্য ২ পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শেষে আদালত জানিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। সেখানে এমন একটা মিছিল করতে গেলে তা সুষ্ঠুভাবে হওয়া প্রয়োজন। এই রথযাত্রা করতে গিয়ে যদি কোনও কারণে অশান্তি ছড়ায়, একজনেরও মৃত্যু হয়, তবে তার দায় কে নেবে সে প্রশ্ন তোলেন বিচারপতি।

কোচবিহারে শুক্রবার ছিল রথযাত্রা শুরুর দিন। সেই উপলক্ষে ইতিমধ্যেই সেখানে উপস্থিত বিজেপির তাবড় নেতৃত্ব। রথযাত্রার সূচনা করার কথা বিজেপি সভাপতি অমিত শাহের। থাকার কথা ছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ বিজেপির অনেক নেতার। এই অবস্থায় ঠিক আগের দিন এমন ধাক্কায় অবশ্যই বিচলিত বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা চিন্তা ভাবনা করা শুরু করেছে তারা।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026