কলকাতা হাইকোর্ট, ফাইল ছবি
নারদ নিউজের এডিটর ম্যাথু স্যামুয়েলকে নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। স্টিং কাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই আগামী মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছে। তৃণমূলের একাধিক নেতাকে ঘুষ দেওয়ার ছবি গোপন ক্যামেরায় তুলে তা তারা ওয়েবসাইটে দেখিয়েছে বলে দাবি করেছে নারদ নিউজ। যদিও সে ছবি ভুয়ো না সঠিক তা এখনও পরীক্ষা সাপেক্ষ। ছবি সম্পূর্ণ সত্য বলেই দাবি করেছেন ম্যাথু স্যামুয়েল। অন্যদিকে তৃণমূলের দাবি, গোটা বিষয়টাই সাজানো। তাদের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই এটা করা হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় ম্যাথু স্যামুয়েলকে তলব করল আদালত।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…