কলকাতায় বিজেপির মহামিছিলে জনজোয়ার, ছবি - আইএএনএস
বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডাকে সামনে রেখে সোমবার সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে দাঁড়িয়ে সরকারকে এই আইনের জন্য অভিনন্দন জানিয়ে কলকাতায় মহামিছিল করল বিজেপি। দুপুরে মিছিল শুরু হয় মধ্য কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। শেষ হয় শ্যামবাজারে। সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে গণেশ চন্দ্র এভিনিউ হয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে মিছিল বিকেলে পৌঁছয় শ্যামবাজারে। সেখানে একটি জনসভায় বক্তব্য রাখেন জেপি নাড্ডা সহ বিজেপির অন্য নেতারা।
একটি হুড খোলা গাড়িতে এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন জেপি নাড্ডা ও কৈলাস বিজয়বর্গীয়। দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে হাত নাড়তে নাড়তে মন্থর গতিতে এগোন তাঁরা। এদিন তাঁদের গাড়ির সামনে ছিলেন রাজ্যে বিজেপির প্রায় সব নেতা, বিজেপি সাংসদ, বিধায়ক, নেতারা। ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার সহ অনেক নেতা। তাঁরা হেঁটে এগোন। গাড়িতে এগোন জেপি নাড্ডা ও কৈলাস বিজয়বর্গীয়।
বিশাল মিছিলে পা মেলান বহু বিজেপি কর্মী সমর্থক। শ্যামবাজারে পৌঁছনোর পর জেপি নাড্ডা বক্তব্য রাখতে গিয়ে বলেন, নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল ভুল বোঝাচ্ছে। এটা নাগরিকত্ব দেওয়ার আইন। নাগরিকত্ব কাড়ার নয়। পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা বহু উদ্বাস্তুকে এই আইন নাগরিকত্ব প্রদান করবে। কাবুল থেকে বহু শিখ এসেছেন। পাকিস্তান থেকে বহু মানুষ ভারতে এসেছেন। এঁদের নাগরিকত্ব দেওয়া হবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…