Kolkata

নারী দিবসে শহরের পথে বিজেপির মহিলা মোর্চা

নারী দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মিছিলের কিছু পরেই দুপুরে ফের একটি মিছিল বার হয় শহরে। নারী দিবসকে সামনে রেখে সেই মিছিল ছিল বিজেপির মহিলা মোর্চার। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্য বিজেপির নেত্রীরা। ছিলেন মহিলা মোর্চার কর্মীরাও।

মিছিল বার হয় বিজেপির প্রদেশ সদর দফতর থেকে। মুরলীধর সেন লেন থেকে মিছিল শুরু করে তা চিত্তরঞ্জন এভিনিউ ধরে শ্যামবাজারের দিকে এগোয়। ফলে মুখ্যমন্ত্রী মিছিলের রুট ও বিজেপির মিছিলের রুট কাছাকাছি হলেও আলাদা ছিল। পায়ে পা মিলিয়ে বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা এগিয়ে চলেন। মিছিল বহরে নেহাত ছোট ছিলনা। ফলে রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়।

শুক্রবার বেলা বাড়তে মুখ্যমন্ত্রীর মিছিলকে কেন্দ্র করে উত্তর ও মধ্য কলকাতায় যানজট বাড়ছিল। মিছিলের রুটে না হলেও সেসব রাস্তাও প্রবল যানজটের কবলে পড়ে। পরে বিজেপির মিছিল চিত্তরঞ্জন এভিনিউয়ের মত ব্যস্ত রাস্তা দিয়ে যাত্রা শুরু করলে অবস্থা আরও শোচনীয় আকার নেয়। ফলে ব্যস্ত দিনে কাজে বার হওয়া শহরবাসী ব্যাপক ভোগান্তির শিকার হন। যানবাহনেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026