Kolkata

আল কায়দার দরকার নেই, দেশের ক্ষতি করতে মমতার তৃণমূলই যথেষ্ট, আক্রমণ দিলীপের

খোলাখুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের রাস্তায় হাঁটলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার আল কায়দার মত সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন তিনি। তুলনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও। দিলীপ ঘোষ এদিন সরাসরি বলেন, ভারতের ক্ষতি করতে আল কায়দা, সিমি বা জামাতের মত সন্ত্রাসবাদী সংগঠনের দরকার নেই। একা তৃণমূল ও তার প্রধানই যথেষ্ট।

দিলীপ ঘোষ এদিন দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সুরেই কথা বলছেন মুখ্যমন্ত্রী। ইমরান পাকিস্তানে যা বলছেন এখানে বসে মুখ্যমন্ত্রীও তাই বলছেন। যখন ভারতীয় বায়ুসেনার পাকিস্তানে ঢুকে হামলা নিয়ে সারা দেশ কথা বলছে, তখন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন কেন পাকিস্তানকে আক্রমণ করা হল? তিনি পাকিস্তানে বায়ুসেনার হামলার প্রমাণ চাইছেন।

দিলীপ ঘোষের দাবি, বাংলা সহ দেশের মানুষ তৃণমূল ও অন্য বিরোধী দলগুলিকে এর জবাব দেবেন। ২০১৯ নির্বাচনে এর জবাব পাবে বিরোধী দলগুলি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026