ফাইল : দিলীপ ঘোষ, ছবি - আইএএনএস
তৃণমূল থেকে শুরু করে বিরোধীরা ব্রিগেডের সভাকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করছে। যেখানে সব বিরোধী নেতারাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করা নিয়ে এককাট্টা বক্তব্য পেশ করেছেন। অন্যদিকে এই ব্রিগেডকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একে সার্কাস বলে ব্যাখ্যা করলেন। তাঁর দাবি মঞ্চে উপস্থিত নেতারা হয় নিজেদের মধ্যে লড়াই করবেন অথবা প্রধানমন্ত্রী হওয়ার জন্য টস করবেন। দিলীপবাবু বলেন, মোদীর বিকল্প এখনও কেউ নেই। বিরোধীরা হয় নিজেদের মধ্যে যুদ্ধ করবে। অথবা হারবে।
দিলীপবাবু শনিবার দাবি করেন যে ব্রিগেড সমাবেশে হাজির থাকার জন্য সকলকে প্রবল চাপ দিয়েছে তৃণমূল। এমনকি রিক্সা চালকদের পর্যন্ত যেতে বাধ্য করা হয়েছে। এদিন আরও একধাপ এগিয়ে দিলীপবাবু আরও দাবি করেন যে এদিন ব্রিগেড ভরেনি। যেসব খালি জায়গা রয়েছে সেখানে পুলিশ কর্মীদের দাঁড় করিয়ে জায়গা ভরানোর চেষ্টা হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…