রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন সুনিশ্চিত করতে ও রাজ্য জুড়ে বিজেপি প্রার্থীদের বিনা বাধায় মনোনয়নপত্র পেশ নিশ্চিত করার দাবি নিয়ে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে ধর্না দেয় বিজেপি। বিজেপি নেতা মুকুল রায়ের নেতৃত্বে এদিন এই ধর্না অনুষ্ঠিত হয়। ছিলেন বিজেপির বহু কর্মী সমর্থক। কমিশনের সামনের রাস্তায় বসে পড়ে ধর্না দেন তাঁরা। পরে বিজেপির একটি প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে।
মুকুলবাবুর দাবি, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। তাই রাজ্যে নির্বাচন সুষ্ঠু করার দাবি নিয়ে তাঁরা রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোরও দাবি তুলেছে বিজেপি। বিজেপির এদিনের দাবিদাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস রাজ্য নির্বাচন কমিশনার দিয়েছেন বলে দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…