মৃত বিধায়কের বাড়িতে বিজেপি সাংসদ ও মন্ত্রী দেবশ্রী চৌধুরী, ছবি - আইএএনএস
কলকাতা : হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুর প্রতিবাদে বিজেপি উত্তরবঙ্গ বন্ধের ডাক দেয়। যার মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে এদিন। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেসরকারি বাস বেশি চলতে দেখা যায়নি। সরকারি বাস অবশ্য ছিল। গাড়িও ছিল রাস্তায় কম। দোকানপাট কিছু খোলা ছিল। সকাল থেকেই বিজেপি কর্মী, সমর্থকেরা রাস্তায় নেমে বন্ধ সফল করার চেষ্টা করেন। রাস্তায় বাস আটকানো হয়।
কোচবিহারে বন্ধ সমর্থকেরা সরকারি বাসে ভাঙচুর চালান। পিলখানা বাজার এলাকায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এদিনের বন্ধে বিজেপি কর্মীরা বন্ধ সফল করতে বাস রোখার চেষ্টা করলে পুলিশ তাঁদের অনেক জায়গা থেকে হটিয়ে দেয়। পুলিশের সঙ্গে কয়েক জায়গায় ধস্তাধস্তির ঘটনা ঘটে।
অনেক জায়গায় রাস্তায় বন্ধ সমর্থকেরা বাসের সামনে শুয়ে পড়েন। বিজেপির পতাকা হাতে অনেক বন্ধ সমর্থককে ১২ ঘণ্টার এই বন্ধ সফল করতে পথে নামতে দেখা যায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিজেপি কর্মীরা জোর করে দোকান বন্ধ করান বলে অভিযোগ উঠেছে।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…