Foodie

বাঁধাকপির মাঞ্চুরিয়ান – রেসিপি – অর্ক চক্রবর্তী

উপকরণ :

২ কাপ বাঁধাকপি গ্রেট করা, ১টি গাজর গ্রেট করা, ১/২ চা-চামচ লঙ্কার গুঁড়ো, ১/২ চা-চামচ আদা ও রসুন বাটা, ২ ১/২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১/২ চা-চামচ নুন, ১/২ কাপ ময়দা পরিমাণ মতো তেল লাগবে মাঞ্চুরিয়ান বলগুলি ডুবো তেলে ভাজার জন্য

মাঞ্চুরিয়ান-এর গ্রেভি তৈরির জন্য লাগবে :

২ টেবিল চামচ সাদা তেল, ২ কোয়া রসুন কুচি, ৪ টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি, ২টি পেঁয়াজ কুচি, ২-৩টি সদ্য ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কুচি, অর্ধেক ক্যাপসিকাম কিউব করে কাটা, ১ চা-চামচ চিলি সস, ২ টেবিল চামচ সয়া সস, ২ টেবিল চামচ টমেটো সস, ২ টেবিল চামচ ভিনিগার, ১/৪ চা-চামচ নুন, ১/৪ চা-চামচ গোলমরিচের গুঁড়ো

পড়ুন : খিচুড়ি খেয়েও থাকুন মেদহীন, খান স্বাস্থ্যকর ডায়েট খিচুড়ি

প্রণালী :

প্রথমে বাঁধাকপি কুচি, গাজর কুচি, লঙ্কার গুঁড়ো, আদা, রসুন বাটা, নুন, ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করতে হবে। এবার ব্যাটার থেকে নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে ডুবো তেলে ভাজতে হবে একদম মুচমুচে বাদামি করে। গ্রেভি তৈরি করতে একটা বড় প্যানে তেল দিয়ে রসুন কুচি, অল্প আদা কুচি, পেঁয়াজ-পাতা, পেঁয়াজ-কুচি, ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কুচি ও ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নাড়তে হবে।

জাঙ্ক ফুড, প্রতীকী ছবি

তারপর চিলি সস, সয়া সস, টমেটো সস, ভিনিগার, নুন, গোলমরিচের গুঁড়ো দিন, ২ মিনিট নাড়াচাড়া করার পর তাতে একটা ছোট পাত্রে ১ চা চামচ কর্নফ্লাওয়ার অল্প গরম জলে গুলে মিশিয়ে দিয়ে দিতে হবে।

ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না একটা থিক ভাব আসে গ্রেভিটায়। যখন হয়ে আসবে তখন ভেজে রাখা বাঁধাকপির বলগুলো দিয়ে দিতে হবে আর ২-৩ মিনিট হাই ফ্লেমে নাড়তে হবে। ব্যাস বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি।

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026