পকেট থেকে টাকা পড়ে যাওয়া শুভ না অশুভ

জামা পরা বা খোলার সময় কিংবা কাউকে নিচু হয়ে প্রণাম করার সময় পকেট থেকে টাকা-পয়সা মাটিতে পড়ে গেলে সেটা অশুভ না শুভ।

ভারতীয় টাকা, প্রতীকী ছবি

এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।

যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।

জামা পরা বা খোলার সময় কিংবা কাউকে নিচু হয়ে প্রণাম করার সময় পকেট থেকে টাকা-পয়সা মাটিতে পড়ে গেলে তা শুভসূচক। এতে অর্থপ্রাপ্তি কিংবা আর্থিক উন্নতির নির্দেশ করে। — তথ্য — শিবশংকর ভারতী