Entertainment

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার নাতনি জানাচ্ছেন ক্লান্তি ও বুকে সংক্রমণই ভর্তির কারণ।

আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে সোশ্যাল সাইটে জানান, তাঁর ঠাকুমা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। প্রবল ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর চিকিৎসা চলছে।

জানাই এও জানান যে শারীরিক অবস্থার আপডেট তিনি জানাবেন। যদিও তার আগে সংবাদ সংস্থা আইএএনএস ওই হাসপাতালের এক চিকিৎসকের বক্তব্য উল্লেখ করে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে।

আশার এখন বয়স ৯২ বছর। ভারতীয় সঙ্গীত জগতের এই উজ্জ্বলতম নক্ষত্রের দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই। ১৯৪৩ সালে মারাঠি নাটকে গান গেয়ে সঙ্গীত জীবন শুরু করেন আসা ভোঁসলে। এরপর ১৯৪৮ সালে প্রথম সিনেমায় গান গাওয়া। ‘চুনরিয়া’ নামে সিনেমায় গান গেয়ে বলিউডে পা রাখেন তিনি।

তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর সুরের যাদুতে গোটা ভারত মুগ্ধ হয়ে যায়। জীবনে অনেক গান গেয়েছেন তিনি। একের পর এক হিট গান উপহার দিয়েছেন আশা। তাঁর গানে আজও মানুষ গুন গুন করেন।

২০০৬ সালে আশা নিজেই জানান সেই পর্যন্ত তিনি নানা ভাষা মিলিয়ে ১২ হাজার গান গেয়েছেন। ২০টি ভারতীয় ও বিদেশি ভাষায় গান গেয়েছেন তিনি। আরডি বর্মন তো বটেই, সেই সঙ্গে ভারতের তাবড় সুরকারদের সুরে গান গেয়েছেন তিনি।

২০০০ সালে আশাকে দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হয়। ২০০৮ সালে অর্জন করেন পদ্ম বিভূষণ সম্মান। এছাড়া সেরা মহিলা প্লেব্যাক সঙ্গীতশিল্পী হিসাবে ৭টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে তাঁর ঝুলিতে।

এছাড়াও নানা সম্মান অর্জন করেছেন সারা জীবনে। ২০১৩ সালে মারাঠি সিনেমা ‘মাই’-তে তিনি অভিনয়ও করেন। সঙ্গীতের এই উজ্জ্বলতম তারকার হাতের রান্নারও সুখ্যাতি রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Show Full Article

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি নিখুঁত ভাবে যাচাই করার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *