SciTech

অ্যান্টার্কটিকার বরফের তলায় হলুদ পদার্থের খোঁজ বুঝিয়ে দিল চিরকাল এখানে বরফ ছিলনা

কুমেরু বা অ্যান্টার্কটিকা কি চিরদিনই এমন পুরু বরফের চাদরে ঢাকা ছিল। প্রশ্ন তুলে দিল এখানে বরফের অনেক তলা থেকে পাওয়া হলুদ পদার্থ।

কুমেরু বা অ্যান্টার্কটিকা সম্বন্ধে সকলেরই জানা। বরফের রাজ্য। পৃথিবীর ২ প্রান্তের একটি প্রান্ত কুমেরু। যা অতি পুরু বরফের চাদরে ঢাকা। যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ।

বিশ্ব উষ্ণায়নের কারণে কুমেরুর বহুকাল ধরে জমে থাকা বরফ এবার গলছে বলে যে রিপোর্ট সামনে আসে তা চিন্তার কারণ হয় বিশ্ববাসীর জন্য। কুমেরু এবং সুমেরু মানেই বরফের অন্তহীন রাজত্ব বলেই জানেন সকলে।

কিন্তু এই কুমেরু কি সত্যিই চিরকাল এমন বরফাবৃতই ছিল? কুমেরুর মোটা বরফের তলায় কি আছে, সেটা জানতে গিয়ে বিজ্ঞানীরা খনন চালিয়ে বরফের অনেক তলা থেকে এমন এক পদার্থ পেয়েছেন যা প্রচলিত ধারনাকে ওলটপালট করে দিয়েছে।

বরফের তলা থেকে পাওয়া গিয়েছে অ্যাম্বার বা তৈলস্ফটিক। এটি একধরনের গাছের রস বা রঞ্জক। যা জমাট বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে বরফের তলা থেকে। এই রঞ্জক পাইন গাছের বলে জানতে পেরেছেন বিজ্ঞানীরা।

তবে যেটা আদপে জানতে পারা গেছে সেটা হল এই রঞ্জক পাওয়া মানে একসময় এখানে বরফের চাদর নয় বরং ছিল বনাঞ্চল। যেখানে প্রচুর সবুজে ভরে থাকত চারধার। কুমেরুর পশ্চিম দিকে বরফের তলা থেকে এই অ্যাম্বার উদ্ধার কুমেরু সম্বন্ধে ধারনা বদলে দিয়েছে।

গবেষকেরা জানাচ্ছেন, এটা ৮ থেকে ৯ কোটি বছর আগের কথা। যখন পৃথিবীর বুকে ডাইনোসর ঘুরত। তখন অ্যান্টার্কটিকা বরফের পুরু চাদরে ঢাকা বরফের রাজ্য ছিলনা, ছিল সবুজ অরণ্য।

News Desk

২ হাজার বছরের পুরনো পাউরুটি খোঁজ দিল নতুন ঐতিহাসিক তথ্যের

একটা পাউরুটি। যার বয়স ২ হাজার বছর। এ পাউরুটি কেবল এক অনন্য আবিষ্কারই নয়, তা…

April 26, 2026

এখানে বাসে বা গাড়িতে নয়, নদীতে সাঁতার কেটে অফিস থেকে বাড়ি ফেরেন মানুষজন

নারী পুরুষ নির্বিশেষে অফিস থেকে ফেরার জন্য বেছে নেন নদীপথ। তবে সেটা স্টিমার বা নৌকায়…

April 26, 2026

২০ কোটি অমূল্য ঐতিহাসিক তথ্য এখন দেশবাসীর হাতের মুঠোয়, জানালেন প্রধানমন্ত্রী

মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন ২০ কোটি অমূল্য ঐতিহাসিক তথ্য এখন সাধারণ…

April 26, 2026

এ প্রাণির দেহে বইছে নীল রক্ত, শরীরে কাজ করে চলেছে ৩টি হৃদযন্ত্র

প্রাণিজগতে আশ্চর্যের শেষ নেই। এ পৃথিবীতেই রয়েছে এমন এক প্রাণি যার দেহে বইছে লাল নয়,…

April 26, 2026

দেশের একাংশ জুড়ে অসহ্য গরম, ৪৬ ডিগ্রির কাছে পারদ, সতর্কতা জারি করল হাওয়া অফিস

পুড়ছে দেশের একটা বড় অংশ। পারদ তরতর করে চড়ছে। অনেক জায়গায় তাপপ্রবাহ চলছে। ৪৬ ডিগ্রির…

April 26, 2026

৩ হাজার ডাইনোসরের ডিম রক্ষা করতে নতুন আস্তরণের ব্যবস্থা

ডাইনোসরের যেমন জীবাশ্ম নানা প্রান্তে পাওয়া যায়, তেমনই ডাইনোসরের ডিমের জীবাশ্মও উদ্ধার হয়। এমনই বেশ…

April 26, 2026