Entertainment

বিখ্যাত গান ধক ধক করনে লাগার শ্যুটিংয়ে কি হয়েছিল, অজানা কথা জানালেন অনিল কাপুর

একটা সময় গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল ধক ধক করনে লাগা গানটি। গানের শ্যুটিং হত মাঝরাতে। কেন হত, কি হয়েছিল সে সময়, অজানা কথা জানালেন অনিল কাপুর।

একটা সময় বলিউডে তোলপাড় ফেলেছিল মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরের সিনেমা বেটা। যার প্রায় প্রতিটি গানই তখন লোকের মুখে মুখে ঘুরত। নানা অনুষ্ঠানে বাজত। সেই বেটা সিনেমার একটি গান অবশ্য সবকিছুকে ছাপিয়ে যায়। আর সেটা হল ধক ধক করনে লাগা।

মাধুরী ও অনিল কাপুর অভিনীত সেই গানটি সকলেই প্রায় দেখেছিলেন, শুনেছিলেন। কিন্তু যেটা জানা ছিলনা সেটা হল এই গানের শ্যুটিংয়ের নেপথ্য কাহিনি।

সেটাই এবার সকলের সামনে তুলে ধরলেন অনিল কাপুর। অক্ষয় কুমারের একটি অনুষ্ঠানে হাজির হয়ে অনিল জানান ধক ধকের অজানা কাহিনি।

অনিল জানান, সে সময় এই গানটির মাঝরাতে শ্যুটিং হত। রাজ কাপুর স্টুডিওতে মাঝরাতে তিনি এবং মাধুরী এই গানে অভিনয় করতেন। কিন্তু মাঝরাতে কেন? দিনের অন্য সময় নেয় কেন?

অনিল জানান, সে সময় তিনি এবং মাধুরী ২ জনেই খুব ব্যস্ত অভিনেতা। ফলে ২ জনই সকাল থেকে রাতের মধ্যে ২ শিফটে কাজ করছিলেন। সেই ২ শিফটের কাজ শেষ করে মাঝরাতে এই গানের শ্যুটিংয়ে হাজির হতেন তাঁরা। সারাদিনের ক্লান্তি কিন্তু কোনও সময় পর্দায় ফুটে উঠতে দেননি তাঁরা।

অনিল আরও জানান, সরোজ খানের কোরিওগ্রাফিতে এই গানটির চিত্রায়নে সবটুকু কৃতিত্ব মাধুরী দীক্ষিতের। নিজেকে এই গানে কেবল একজন পার্শ্ব অভিনেতা বলে ব্যাখ্যা করেন অনিল কাপুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *