প্রয়াত ডায়মন্ড কোচ অমল দত্ত

চলে গেলেন বাংলা ফুটবলের অন্যতম স্তম্ভ অমল দত্ত। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অমলবাবু। শেষের দিকে বাগুইআটির বাড়িতে লোকচক্ষুর অন্তরালে পরিবারের সঙ্গেই কাটাতেন তিনি। শরীরও সাথ দিচ্ছিল না। অবশেষে ৮৬ বছর বয়সে চলে গেলেন তিনি। বেশ কিছুদিন ধরে বাইরের কারও সঙ্গে তেমন যোগাযোগও রাখতেন না।

ভারতীয় ফুটবলে বিদেশি ঘরানার ছাপ প্রথম অমল দত্তের কোচিং থেকেই এসেছিল। ফুটবলার হিসাবে খেলতেন সেন্টার হাফে। নিজের জায়গায় অনবদ্য ফুটবলার ছিলেন তিনি। পরবর্তীকালে বিদেশ থেকে ঘুরে আসার পর কোচ হিসাবে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মত বাংলার অন্যতম দুই প্রধান দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। তাঁর হাত ধরেই বাংলার ফুটবলে ‘ডায়মন্ড সিস্টেম’ এক সময়ে ময়দানে তোলপাড় ফেলে দিয়েছিল। তাঁর নামই হয়ে গিয়েছিল ‘ডায়মন্ড কোচ’।

ভারতের প্রথম পেশাদার কোচ অমল দত্ত সবসময়ে চেয়েছেন নতুন নতুন খেলোয়াড় ময়দানে দাপিয়ে বেড়াক। বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন। কিন্তু নিজের ভাবনার জায়গায় অবিচল ছিলেন তিনি। সবসময় ফুটবল নিয়ে ভাবতেন। ভালবাসতেন তবলা বাজাতে, গান গাইতে। এমন এক মানুষের প্রয়াণে ময়দানে শোকের ছায়া নেমে আসে। রবিবার রাতেই অমল দত্তর বাড়িতে শ্রদ্ধা জানাতে যান ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল ও রাজ্যের অপর মন্ত্রী পূর্ণেন্দু বসু। সোমবার সকাল থেকে অমল দত্তর মরদেহ রাখা থাকবে রবীন্দ্র সদনে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমল দত্ত চলে গেলেন। তবে রয়ে গেল তাঁর স্মৃতি, তাঁর কাজ, বাংলার ফুটবলে তাঁর অনন্য অবদান। যা বাংলার ফুটবল হয়তো কোনওদিন ভুলতে পারবেনা। নীলকণ্ঠের পুরো পরিবারের তরফ থেকে রইল তাঁর আত্মার প্রতি শান্তি কামনা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026