Kolkata

আমেরিকায় ভারতীয়দের ওপর আক্রমণ, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে তৃণমূল

ট্রাম্পের জামানা শুরু হওয়ার পর আমেরিকা জুড়ে ভারতীয়দের ওপর আক্রমণের ঘটনা বেড়েছে। অথচ সে দেশের প্রশাসন এই ঘটনায় লাগাম দিতে পারছে না। কানসাস, সাউথ ক্যারোলিনা, কেন্ট, পরপর আক্রান্ত হচ্ছেন ভারতীয়েরা। সেখানে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী ভারতীয়রা। অথচ মোদী সরকার এ নিয়ে কোনও পদক্ষেপই করছে না। এমনই অভিযোগ করে এদিন বিধানসভা চত্বরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়কেরা। বিধানসভায় মধ্যাহ্ন বিরতির সময়ে প্রথমে তাঁরা বিধানসভা চত্বরে মিছিল করেন। পরে বিধানসভার সিঁড়িতে দাঁড়িয়ে স্লোগানও দেন। তাঁদের দাবি, ভারতকে ওয়াশিংটনের সঙ্গে কথা বলে ভারতীয়দের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। এতকিছুর পরও মোদী সরকার চুপ করে আছে বলে অভিযোগ করেন তাঁরা। তৃণমূল বিধায়কদের পরামর্শ মোদী সরকারের উচিত ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলা। এদিকে আমেরিকায় ভারতীয়দের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এনিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠিও লেখেন তিনি।

 

News Desk

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026