Kolkata

কলকাতা সহ ৩ জেলার জন্য সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

শনিবার একটু বেলা বাড়তেই কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে মেঘে ঢাকে আকাশ। কলকাতা সহ ৩ জেলার জন্য বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।

শনিবার সকালের দিকে রোদ থাকলেও একটু বেলা বাড়তেই কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে মেঘ ছেয়ে যায়। বেশকিছু জায়গায় বৃষ্টিও নামে। যদিও তা খুব বেশি সময় স্থায়ী হয়নি। কিন্তু কালো মেঘে ঢাকা থাকে আকাশ।

এই পরিস্থিতিতে কলকাতা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের জন্য বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এই ৩ জেলায় বৃষ্টির সতর্কতা জারি হওয়ার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও এদিন ভাল বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গে গত এক সপ্তাহে বৃষ্টি কমই হয়েছে। গরম বেড়েছে। বেড়েছে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি। তবে সেই অবস্থা বদলাতে চলেছে।

শনিবার থেকেই বদলাচ্ছে আবহাওয়া। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এতে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে।

ভাদ্র প্রায় শেষ। আসছে আশ্বিন মাস। এই মাসে দক্ষিণবঙ্গকে বেশ কয়েকটি নিম্নচাপের সম্মুখীন হতে হয়। এই সময়টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা বাড়ে। বর্ষার বৃষ্টি কমতে থাকে। কিন্তু নিম্নচাপের জেরে ভাল পরিমাণ বৃষ্টির মুখে পড়তে হয় মানুষকে। সেই পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে।

বঙ্গোপসাগরের উত্তর ও মধ্যভাগ জুড়ে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা হয়তো ভাল বৃষ্টির ইঙ্গিতই বহন করছে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হলে যে তাপমাত্রা গত এক সপ্তাহে বেড়েছিল তাও নিচে নেমে আসবে। তবে সমস্যা হবে পুজোর উদ্যোগ ও বাজারে।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026